Tuesday, October 11th, 2022
সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের ইন্তেকাল
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ (পিরোজপুর) এর সংসদ সদস্য শেখ এ্যানি রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…. রাজেউন)। তিনি আজ মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে স্থানীয় সময় ১টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে অবস্থানরত পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পিতা অ্যাডভোকেট এনায়েত হোসেন খান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক পিরোজপুরের তৎকালীন গভর্নর নিয়োজিত হয়েছিলেন। শেখ এ্যানি রহমান শেখ মুজিবুর রহমানের চাচাতোবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মেয়ের বিরুদ্ধে পিতাকে হত্যা ও মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ
বাগেরহাটে মেয়ের বিরুদ্ধে পিতাকে হত্যা ও সম্পত্তি লিখে নিয়ে নিজের গর্ভধারিনী মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসহায় মা আবেজান নেছা (৭০) বাদি হয়ে নিজের মেয়ে হাসিয়ারা বেগমকে (৪২) অভিযুক্ত করে কচুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের ঘোনারহুলা গ্রামে। আবেজান নেছা কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের মৃত আব্দুল খালেক শেখের স্ত্রী। অভিযুক্ত হাসিয়ারা বেগম ঘোনারহুলা গ্রামের পুলিশ কনস্টেবল বাবর আলী শিকদারের স্ত্রী। অসহায় বৃদ্ধা আবেজান নেছা তার লিখিত অভিযোগে জানান, আমার স্বামী মৃত আব্দুল খালেক শেখের ৩৭ শতক জমি আমার মেয়ে হাসিয়ারাবিস্তারিত পড়ুন
মামলা দিতে এসে ফেসে গেল অভিযোগকারী
পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) দলবল নিয়ে রামদা দিয়ে একজনকে কুপিয়ে ও আরো তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে সোহাগ মিয়া নামে এক কথিত সন্ত্রাসীর বিরুদ্ধে। পরে উল্টো থানায় মামলা করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হল সন্ত্রাসী সোহাগ নিজেই। পূর্ব বিরোধের জের ধরে সোহাগ মিয়া প্রতিপক্ষের উপর ওই হামলা চালায়। সোমবার রাতে উপজেলার সোগদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকরামুল ইসলাম বাবুলের বাড়ীর সামনে সড়কের ওপর ওই ঘটনা ঘটেছে। সোহাগের নেতৃত্বে ১০/১১ জনের সন্ত্রাসী দল ওই ঘটনা ঘটিয়েছে। পরে রাতেই উল্টো আহতদের বিরুদ্ধে থানায় মামলা দিতে এসে পুুুলিশের হাতে গ্রেফতার হয়বিস্তারিত পড়ুন
