প্রধান সূচি

Sunday, October 9th, 2022

 

স্বরূপকাঠীতে মোবাইল গেমকে কেন্দ্র করে যুবকের বুকে ছুরি মেরে আহত

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় মোবাইল গেমসের পাওনা টাকা না পেয়ে মোবাইল আটকিয়ে রাখার অপরাধে সাইফুল (২০) নামে এক যুবককে বুকে ছুরি চালিয়ে গুরুতর জখম করেছে ছাব্বির (২০) নামে এক যুবক। শনিবার রাতে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের ঘরামীবাড়ী এলাকার অটোষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাব্বির আহত সাইফুলের প্রতিবেশি। প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ষ্ট্যান্ডের একটি দোকানের পাশে বসা ছিল। এমন সময় ছাব্বির এবং রিয়াদ নামে দুই যুবক এসে মোবাইল আটকিয়ে রাখা নিয়ে সাইফুলের সাথে তর্কে জড়ায়। এসময় ছাব্বির ধারালো ছুরি বের করে সাইফুলের বুকের বাম পাশে বসিয়ে দিয়ে তারা দৌঁড়ে পালিয়ে যায়।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial