প্রধান সূচি

Monday, August 22nd, 2022

 

বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই দেশ সোনার বাংলায় পরিনত হতো : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে অনেক আগেই দেশ সোনার বাংলায় পরিনত হতো। বাঙালী জাতি বিশ্বের শীর্ষ অবস্থানে চলে যেত। সোমবার বিকেলে স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমি মিলনায়তনে উপজেলা ও সোহাগদল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস, ১৭ আগষ্ট দেশব্যাপী বোমা হামলা ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজ তিনি হতেন পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বি নেতা। এ বিষয়টি বুঝতে পেরে বিদেশী কুচক্রি মহল দেশীয়বিস্তারিত পড়ুন


ওরা ক্ষুদে ডাক্তার…

পিরোজপুরের কাউখালী উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়-মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় স্বাস্থ্যসেবা দিচ্ছে ‘ক্ষুদে ডাক্তার’। কারো বয়স ৮, কারো ১২। কেউ পড়ে ক্লাস ফোরে, কেউবা সিক্সে। চিকিৎসকদের মত গায়ে সাদা অ্যাপ্রোন। আই চার্ট দেখে সহপাঠীদের দৃষ্টিশক্তি পরীক্ষা, উচ্চতা মাপার স্কেল দিয়ে উচ্চতা মাপা, ওজন মাপা, কৃমির ওষুধ খাওয়ানোর কাজ করে তারা। ‘ক্ষুদে ডাক্তার’ তারা। কাউখালীতে গত ২০ আগষ্ট থেকে এ কার্যক্রম শুরু হয়েছে চলবে আগামী ২৬ আগষ্ট পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি) এই স্বাস্থ্যসেবা কর্মসূচি পরিচালনা করছে। এই ক্ষুদে ডাক্তারেরা নিজ স্কুলের সহপাঠীদের স্বাস্থ্য পরীক্ষা করবে। কর্মসূচির তৃতীয় দিনেবিস্তারিত পড়ুন


ভাঙ্গা পুলে দুর্ভোগ…

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার কামারকাঠি গ্রামের পূর্ব কামারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঝুঁকি নিয়ে একটি ভাঙ্গাচোড়া কাঠের পুল পার হয়ে বছরের পর বছর ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। পুলটি নির্মানের পর দীর্ঘ চার বছরেও সরকারি পক্ষ থেকে কোন মেরামত বা সংস্কার না হওয়ায় রুগ্ন দশার ওই কাঠের পুলটি যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। পুল পারাপারে প্রতিদিনই ঘটছে ছোট খাট দুর্ঘটনা। পুলটি মেরামত বা নতুন করে পুল নির্মান না করলে ওই পুল পার হতে গিয়ে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা। কামারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মো.বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial