প্রধান সূচি

Tuesday, August 9th, 2022

 

পিরোজপুরে আলামকাঠি গুলজার জামে মসজিদের জায়গা রক্ষায় মসজিদ কমিটির সংবাদ সম্মেলন

পিরোজপুর সদর উপজেলার আলামকাঠী গ্রামে দুর্বৃত্ত চক্রের হাত থেকে আলামকাঠি গুলজার জামে মসজিদের জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সাংবাদ সম্মেলন করেছে মসজিদ কমিটি। আজ মঙ্গলবার পিরোজপুর প্রেসক্লাব এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে মসজিদ কমিটির সভাপতি মো. মাসুদ শেখ জানান, আলামকাঠি গুলজার জামে মসজিদ পুরোনো ঐতিহ্যবাহী একটি মসজিদ। মসজিদের জায়গায় জনৈক নাছির সেখ নামে এক ব্যক্তি একটি মুদি দোকান দিয়ে মসজিদের উক্ত জায়গাটি জবরদখল করে রেখেছে। তিনি এখন মসজিদের টয়লেট ভেঙ্গে সেখানে দোকান সম্প্রসারণ করতে চাচ্ছেন। ফলে মসজিদের ইমামের থাকার জন্য কক্ষ নির্মান করতে পারছে না মসজিদবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial