Tuesday, July 19th, 2022
পিরোজপুরে আরও ৭০৯টি গৃহহীন পরিবারকে ঘর দিচ্ছেন প্রধানমন্ত্রী
মুজিব বর্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সারা দেশের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুলাই পিরোজপুর জেলার সাতটি উপজেলায় গৃহহীন ও ভুমিহীন অসহায় পরিবারের মাঝে ৭০৯টি ঘর হস্তান্তর করবেন। মঙ্গলবার পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, ৩য় পর্যায়ের ২য় ধাপে আগামী ২১ জুলাই গৃহ হস্তান্তরের পাশাপাশি উপকারভোগীদের মাঝে দুই শতাংশ করে জমির দলিলও হস্তান্তর করা হবে। এর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ২১৫টি, মঠবাড়িয়ায় ১০৭টি, নাজিরপুরে ৩৬টি, নেছারাবাদে ৭০টি, ইন্দুরকানীতে ৮৬টি, ভাণ্ডারিয়ায় ১৭৫টি এবং কাউখালীতে ২০টি ঘর দেয়া হবে। প্রেসব্রিংফিং অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
