Tuesday, June 28th, 2022
লক্ষাধিক টাকার গাছ কর্তন
মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাকে ঘর তুলতে বাঁধা ও হয়রানির অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক বীর মুক্তিযোদ্ধা পরিবারকে ঘর তুলতে বাঁধা ও বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিকার চেয়ে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন বলেন, তিনি ২০০৯ ও ২০১০ সালে মিরুখালী বাজারের দক্ষিণ পাশে নাপিতখালী মৌজায় গণেশ চন্দ্র হাওলাদার, তোফাজ্জেল হাওলাদার ও মুজাহার হাওলাদারের কাছ থেকে ১.৬১ একর জমি সাব-কবলা মূলে ক্রয় করে ভোগ দখল করে আসছেন। ওই জমিতে তার ছেলের জন্য সম্প্রতি বসতঘর তুলতে গেলে একই এলাকার রমনী বেপারীর ছেলে শুভ বেপারী ওবিস্তারিত পড়ুন
