প্রধান সূচি

Friday, May 27th, 2022

 

বিএনপি নেতার জামাতার কান্ড

উদ্বোধনের আগেই ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দিয়ে বিয়ের গাড়ি বহর পার  

পিরোজপুরের কচা নদীর উপর নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধনের আগেই পার হয়েছে বিয়ের গাড়ি বহর। এ ঘটনাটির ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে সর্বত্র নিন্দার ঝড় উঠে। প্রশ্ন জাগে কে এমন ব্যক্তি যিনি উদ্বোধনের আগেই বীরদর্পে নববিবাহিত বধূকে নিয়ে সেতু পার হয়ে গেলেন। তবে পিরোজপুর কন্ঠের অনুসন্ধানে জানা গেছে, নববধূকে নিয়ে বিয়ের গাড়ি বহর পার হওয়া ব্যক্তি হচ্ছেন সেনাবাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদার একজন কর্মকর্তা। বর্তমানে তিনি এসএসএফ এ কর্মরত আছেন বলে জানা গেছে। তার বাড়ি বরিশালের চরবাড়িয়ার রাজমহলে। জানা গেছে, বহুল প্রতিক্ষিত এই সেতুর কাজ প্রায় ৯৫ ভাগ শেষ হয়েছে। পদ্মাবিস্তারিত পড়ুন


শুদ্ধাচার চর্চায় এগিয়ে পিরোজপুর জেলা প্রশাসন

পিরোজপুর জেলা প্রশাসন জাতীয় শুদ্ধাচার কৌশল অবলম্বন করে ইতিমধ্যে সফলতা অর্জন করেছে। পিরোজপুর জেলা সদরসহ জেলার ৭ উপজেলায় জাতীয় শুদ্ধাচার কৌশল অবলম্বন এবং স্থানীয় জনগণের জন্য সিটিজেন চার্টার সেবা নিশ্চিত করা হয়েছে। মূলত: জেলা তথ্য অফিস এ কাজে জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা দিয়েছে। হাল নাগাদ করা হয়েছে। ধারাবাহিকভাবে হাল নাগাদ করা হচ্ছে জেলা প্রশাসনের ওয়েভ সাইডও। এর ফলে জাতীয় শুদ্ধাচার চর্চায় বরিশাল বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক পুরষ্কার-২০২১ অর্জন করেছেন সাবেক জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তার ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে সিটিজেন চার্টার হাল নাগাদ করাসহ জাতীয় শুদ্ধাচার কৌশল অবলম্বনবিস্তারিত পড়ুন


সব ধর্মের মানুষের সমানাধিকার নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সব ধর্মের মানুষের সমানাধিকার নিশ্চিত করেছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। শুক্রবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশনের ১২তম বার্ষিক ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল কুমার পাইকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, সহসভাপতি তাপস কুমার পাল ও বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশনবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদের ভবন দখল ॥ প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের সাব-অফিস দখল করে নিয়েছে প্রভাবশালী একটি পরিবার। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে ওই ভবন উদ্ধারের দাবিতে এলকাবাসি শুক্রবার সকালে টিয়ারখালী বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। মানববন্ধন চলাকালে টিয়ারখালী বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এনামুল হক খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন নিজাম, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন, কৃষক লীগ সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. কামাল হোসেন প্রমুখ। এদিকে, গত ২৪ মে দিন দুপুরে ওই ভবনের তালা ভেঙে দখল করেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর

পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধও গল্প পাঠে অংশ গ্রহন করেন- ছড়াকার এডভোকেট শফিকুল ইসলাম কচি, সংগঠনের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু, চিত্ত মন্ডল, সুশান্ত বিশ্বাস, পঞ্চানন সরকার, মোড়ল কওছার আলী, রোজি সিদ্দিকী, সামছুন নাহার, সমিরণ ঢালী, লুৎফর রহমান, ফারজানা আক্তার ময়না, হাসনা খাতুন সুমাইয়া, লিয়াকত আলী, অভিজিত রায়।


শরণখোলায় অগ্নিকান্ডে ২২ দোকান পুড়ে ছাঁই

বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২২টি দোকান পূড়ে সম্পূর্ণ ছাঁই হয়ে গেছে। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের ঘবর পেয়ে শরণখোলা ও মোড়েলগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকানগুলো পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকান্ডের খবর শুনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন ঘটনাস্থল পরিদর্শণ করে তাৎক্ষনিকভাবে ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দেয়ার কথা বলেছেন। বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন তালুকদার জানান, ফজরের নামাজ শেষেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial