Sunday, May 1st, 2022
পিরোজপুরের মঠবাড়িয়ায় বেড়িবাধ নির্মানে বাঁধা ॥ স্থানীয়দের হামলায় ৩ চায়না নাগরিকসহ আহত-৯, আটক-৩
পিরোজপুরের মঠবাড়িয়ায় বেড়িবাধ নির্মানকে কেন্দ্র করে স্থানীয়দের হামলায় ৩ চায়না নাগরিকসহ ৯ জন আহত হয়েছে। আহত অন্যরা চায়না প্রোজেক্টে কর্মরত শ্রমিক বলে জানা গেছে। হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার সকাল ৯টার দিকে উপজেলার বাদুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলার ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হয়। আহতরা চায়না নাগরিকরা হলো- ম্যানেজার মি. মাজিমাও (৩১), সুপারভাইজার মি. চ্যাং ডিউ (২৭), সুপারভাইজার মি. লেই বো (৩৬)। এছাড়া আহত শ্রমিকরা হলো- মো. জিল্লুর রহমা (২৬), মো. ইলিয়াস (৩৪), নিজাম শিকদার (৪০), মানিক (৩২), বাহাদুর উকিল (৬০), জাকারিয়াবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩
বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দশ মাস বয়সী এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আজ রবিবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, নিহত তিন জনের মধ্যে দুই গাড়ির দুইজন চালক ও আয়ান শেখ নামের দশ মাস বয়সী এক শিশু রয়েছে। আয়ান শেখ টাঙ্গাইল জেলার মাসুদ শেখের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে ছিল। তার বাবা-মাও গুরুতর আহত হয়েছেন এই দুর্ঘটনায়। স্থানীয়রা আরও জানান, যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পালেরহাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকেবিস্তারিত পড়ুন
