Sunday, April 24th, 2022
জলবায়ু সহনশীল মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
জলবায়ু সহনশীল মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদনে সরকারের উদ্যোগে বিভিন্ন ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। রবিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে কেআইবি কনভেনশন হলে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম আয়োজিত ‘বৈরী আবহাওয়ায় কৃষিজ উৎপাদন : অস্থিতিশীল বৈশ্বিক কৃষি পণ্যের বাণিজ্য’ শীর্ষক জাতীয় সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। এ সময় মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, লবণাক্ততা বৃদ্ধিসহ নানা প্রতিকূল পরিবেশ আমরা মোকাবিলা করছি। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিকূলতা মোকাবিলা করতে হবে।বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে রাতের আধারে সাবেক এমপি সাধনা হালদারের জমি দখল
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় রাতের আধারে সাবেক এমপি সাধনা হালদারের জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার গভীর রাতে উপজেলার দৈহারী ইউনিয়নের বাশতলা গ্রামে ওই ঘটনা ঘটে। উপজেলার বাশতলা গ্রামের জয়দেব হালদারের নেতৃত্বে পার্শবর্তী নাজিরপুর উপজেলার ভাড়াটিয়া সন্ত্রাসীদের সমন্বয়ে ৫০/৬০ জনের দুর্বৃত্ত দল ওই ভূমিতে থাকা একটি ঘর অপসারণ করে সেখানে নতুন ঘর তুলে বেড়া দিয়ে দখলে নিয়েছে। সরেজমিনে ওই এলাকায় গিয়ে জানা গেছে, সাবেক এমপি সাধনা হালদার দৈহারী মৌজার এস এ ১৯২ খতিয়ানের ৪৩২, ৪৪৪, ৪৬৪নং দাগের ২৫ শতাংশ জমি গত ৭/১০/১৯৮২ সালে ৩৪৪০নং দলিল মুলে খরিদ করেন। যাবিস্তারিত পড়ুন
