Tuesday, March 22nd, 2022
মঠবাড়িয়ায় বিধবা নারী ও মেয়েকে তাড়িয়ে বসতবাড়ি দখলের অভিযোগ
সৌদি আরবে কর্মরত অবস্থায় প্রবাসি দুলাল মিয়ার মৃত্যু হয়। এ ঘটনার পর তার বিধবা স্ত্রী ও মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বসতবাড়ি দখল করে নিয়েছে ওই প্রবাসির ভাই ও বোন। মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মৃত. প্রবাসি দুলাল মিয়ার মেয়ে লিমা আক্তার। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার পিতা দুলাল মিয়া সৌদি আরবের কর্মরত থাকাকালীন ২০১৭ সালের ৩ জুন মারা যান। এরপর তার ছোট চাচা নজরুল ইসলাম ও ফুপু শিউলী আক্তার সকল জমি ও বাড়িঘর আত্মসাৎ করার জন্যে পায়তারা শুরু করে। একপর্যায় আমার মা রীমা বেগমের নামেবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধা সমাবেশ
পিরোজপুরের ইন্দুরকানীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান, ওসি মো. এনামুল হক, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার বাচ্চু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. লতিফ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল প্রমুখ। সমাবেশে জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
