Monday, March 21st, 2022
পিরোজপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভারসহ ৩ জন আহত
পিরোজপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের ড্রাইভার ও হেলপারসহ ৩জন আহত হয়েছে। মারাত্মক আহত একজনকে খুলনায় প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় দুটি বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। সোমবার দুপুর আড়াইটার দিকে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের পিরোজপুরের মির্ঘার গোল নামক স্থানে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে পিরোজপুরগামী এবং পিরোজপুর থেকে ঢাকাগামী টঙ্গিপাড়া এক্সপ্রেসের ২টি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঢাকাগামী বাসের ড্রাইভার নেছার উদ্দিন (৫৫), পিরোজপুরগামী বাসের হেলপার নাঈম (২৫) ও বাসযাত্রী রফিক আহত হয়। আহতদের মধ্যে ডাইভার নেছার উদ্দিনকে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। আহতবিস্তারিত পড়ুন
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন
দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
পটুয়াখালীতে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা ১১টা ৪৮ মিনিটে বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন ঘোষণা করে তিনি দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন। এর আগে বেলা ১০টা ৪৫ মিনিটে হেলিকপ্টারে ঢাকা থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাকে বাংলাদেশ পুলিশের সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এরপর কোল জেটিতে ২০০ নৌকা থেকে পতাকা নাড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তাকে অভিবাদন জানানো হয়। হেলিকপ্টার থেকে নামার পর তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর বিদ্যুৎকেন্দ্রের নামফলক উন্মোচন করেন। বেলা ১১টা ৪৬ মিনিটে বিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেনবিস্তারিত পড়ুন
নাজিরপুরে চুরির অপবাদ দিয়ে যুবককে আগুনে ছ্যাকা দিয়ে নির্যাতনের অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
পিরোজপুরের নাজিরপুরে চাঁদার দাবীতে চুরির অপবাদ দিয়ে এক যুবককের গোপনাঙ্গে আগুনের ছ্যাকা দেওয়াসহ শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ পাওয়া গেছে। সোমবার নাজিরপুর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন এসব অভিযোগ ভুক্তভোগী যুবকের পিতা উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রামের মো. বাবুল শেখ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার বড় ছেলে মো. হাফিজুর রহমান (২৪) গত ১৯ মার্চ সকালে উপজেলার মাটিভাঙ্গা’র একটি রেস্টুরেন্টে নাস্তা খাচ্ছিলো। এ সময় মাটিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বুলুর নির্দেশে তার (বুলু) সহযোগী উপজেলার বাঘাজোড়া গ্রামের মো. রুবেল খান ও মো. শহিদুল ইসলাম শেখ (শহিদ) আমার ছেলেবিস্তারিত পড়ুন
