প্রধান সূচি

Monday, February 21st, 2022

 

স্বরূপকাঠীতে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং

‘জীবন বাঁচাতে সহযোগিতা করতে চান, তাহলে মুমূর্ষ রোগীকে করুন রক্তদান’ এই শ্লোগানকে ধারণ করে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নেছারাবাদ (স্বরূপকাঠী) ব্লাড ডোনার্স ক্লাব (SBDC) এর আয়োজনে ওই ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত এ ক্যাম্পিং চলে। এসময় উপস্থিত ছিলেন, নেছারাবাদ ব্লাড ডোনার্স ক্লাবের উপদেষ্টা ডা. আসাদুজ্জামানসহ ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যবৃন্দ।


বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ ॥ পিরোজপুরে নানা কর্মসূচি পালন

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ আবদুল গাফ্ফার চৌধুরীর কথা ও শহীদ আলতাফ মাহমুদের অমর সুরে ফুটে ওঠা গভীর অনুভব ও বেদনার দিন একুশে ফেব্রুয়ারি আজ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আত্মত্যাগের অহংকারে জ্বলে ওঠার অনন্য এক দিন আজ। এই দিনে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে ভাষা শহীদদের স্মরণ করছে সারা দেশের মানুষ। পৃথিবীর বুকে ভাষার জন্য রক্ত দিয়ে, অকাতরে জীবন বিলিয়ে দেওয়ার ইতিহাস সৃষ্টিকারী জাতি বাঙালি। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির চেতনার প্রতীক। সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর, আউয়াল, অহিউল্লাহর রক্তে রাঙানোবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial