Tuesday, February 1st, 2022
দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাত এখন বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাত এখন বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আরটিভি এনআরবিসি ব্যাংক কৃষি পদক ২০২২ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবির বাবলু ও এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। স্বাগত বক্তব্য রাখেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় সরকারি প্রাথমিক স্কুল ঘরে সভাপতির ছেলের ফার্মেসী
পিরোজপুরের ভান্ডারিয়ায় ১১৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনসেট ঘরটি এখন ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির ছেলের ঔষধের ফার্মেসী। সেটি অপসারণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের সহোযোগিতা চান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। জান গেছে, উপজেলার পূর্ব-পশারিবুনিয়া ১১৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মানকালীন সময়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ২ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয় নির্মানকালীন সময়ে শিক্ষার্থীদের পাঠ দানের জন্য একটি অস্থায়ী টিনসেট ঘর করার জন্য। নতুন ভবন নির্মানের পর অস্থায়ী টিনসেট ঘরটিতে ঐ বিদ্যালয়ের সভাপতি মো. খালেক খানের ছেলে প্রভাব খাটিয়ে সেখানে তথাকথিত পশারিবুনিয়া পাবলিক লাইব্রেরী ও দাতব্য চিকিৎসালয়ের সাইনবোর্ড টাঙিয়েবিস্তারিত পড়ুন
পিরোজপুরে অটোরিক্সা ও ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ মিছিল ॥ স্মারকলিপি প্রদান
পিরোজপুরে বাস মালিক সমিতি কর্তৃক ব্যাটারী চালিত অটোরিক্সা ও ইজিবাইকসহ বিভিন্ন ছোট যানবাহন সড়কে চলাচলে বাঁধা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে অটোরিক্সা ও ইজিবাইক শ্রমিকরা। তারা ৬ দফা দাবী জানিয়ে পিরোজপুর জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা করে। মঙ্গলবার শহরের সিও অফিস মোড় থেকে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। পরে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মনিরা পারভীনের কাছে গেলে তিনি পিরোজপুর পৌর শহরে তাদেরকে অটোরিক্সা ও ইজিবাইক চালাবার জন্য বলেন। এ সময় তিনি আরো জানান, বাসবিস্তারিত পড়ুন
কাউখালীতে দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন
পিরোজপুরের কাউখালীতে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের ২০২১-২২ অর্থবছরের প্রথম পর্যায়ের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মঙ্গলবার কাউখালী সদর ইউনিয়নের কেউন্দিয়া বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা রাকিব তালুকদারের বাড়ি হয়ে বীর মুক্তিযোদ্ধা ইসমাইলের বাড়ি পর্যন্ত রাস্তা পুন:নির্মাণ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৪০ দিনের এ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আক্তারুন নাহার রেবা, ইউপি সদস্য মো. সাইদ উপস্থিত ছিলেন।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় কৃষি অফিসের চুরি হওয়া টাকা উদ্ধার ॥ গ্রেপ্তার-১
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা কৃষি অফিসের চুরি হওয়া ৬ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় কৃষি অফিসের নিরাপত্তা প্রহরী ইব্রাহীম আকন (৩৫)কে গ্রেপ্তার করা হয়। গত ২৭ জানুয়ারী টাকা উদ্ধার ও মামলা হলেও রহস্যজনক কারণে সোমবার রাতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন। এতদিন পর ব্রিফিং কেন, এমন প্রশ্নের জবাবে কৃষি কর্মকর্তা অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলেন বলে দাবী করেন। বর্তমানে গ্রেপ্তারকৃত ইব্রাহীম আকনের স্বজনরা বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন বলেও তিনি দাবী করেন। ইব্রাহীম আকন উপজেলার চরকখালী গ্রামের আবু জাফর আকনেরবিস্তারিত পড়ুন
নাজিরপুরে শতবর্ষের পিঠা উৎসবে হাজারো মানুষের মেলা
পিরোজপুরের নাজিরপুরে শতবর্ষের চিতই পিঠা উৎসবে প্রচন্ড শীত উপেক্ষা করে হাজার হাজার মানুষের মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শুরু হওয়া এ অনুষ্ঠান রাত পেরিয়ে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত চলে। উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী বাজার সংলগ্ন দেবলাল চক্রবর্তীর বাড়ির কালি মন্দিরে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ওই মন্দিরের ভক্তসহ বিভিন্ন লোকজন প্রতি বছরের মাঘের অমাবশ্যা তিথিতে সেখানে আসেন। মন্দিরের পুরোহিতের দায়িত্বে থাকা দেবলাল চক্রবর্তী জানান, প্রায় শত বছর আগে থেকে তার পূর্ব পুরুষের হরষিত আনন্দ চক্রবতী এ মেলার আয়োজন করেন। এখানে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরাবিস্তারিত পড়ুন
