Saturday, January 29th, 2022
সুন্দরবনের মৃত বাঘের ময়না তদন্ত সম্পন্ন
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রুপার খাল থেকে উদ্ধার হওয়া মৃত বাঘের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার সকালে শরণখোলা রেঞ্জ অফিসে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তোফাজ্জেল হোসেন ময়না তদন্ত করেন। বন বিভাগ সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রুপার খাল থেকে নয় ফুট লম্বা, চার ফিট তিন ইঞ্চি উচ্চতার আনুমানিক ১৬ থেকে ১৮ বছর বয়সের একটি মৃত বাঘের মরদেহ উদ্ধার করে বন বিভাগ। শনিবার সকালে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. সামছুল আরেফিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল বাঘটিকে দুবলা থেকে শরণখোলায় নিয়ে আসেন।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ব্যবসায়ীর উপর কিশোর গ্যাংয়ের আবারও হামলার চেষ্টা ॥ মোটর সাইকেল আটক
পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যবসায়ীর উপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় মামলা হলে পুলিশ কিশোর গ্যাং সদস্য মিজান (১৬)কে গ্রেপ্তার করে। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার বিকেলে কিশোর গ্যাং ফের ওই ব্যবসায়ী ও তার পরিবারের ওপর হামলা চালানোর চেষ্টা করলে গ্রামবাসীর প্রতিরোধে মটর সাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ সন্ধায় কিশোর গ্যাংয়ের ফেলে রাখা মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানা সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে শ্রমিকদের বেতন দেবার জন্য স্থানীয় ঠিকাদার আহমেদ আলিমের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে নিজ ব্যবসায়ী ইমরান হাওলাদার বাসায় রওনা হন। পথিমধ্যে মিরুখালীবিস্তারিত পড়ুন
