প্রধান সূচি

Sunday, January 23rd, 2022

 

বিক্রি হওয়া ১৮ দিনের সেই শিশুকন্যা পরিবারের কাছে হস্তান্তর

পিরোজপুরে বিক্রি হওয়া ১৮ দিনের সেই শিশুকন্যা ২দিন জিম্মায় থাকার পরে আদালতের আদেশে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরের পরে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সমূদয়কাঠী ইউনিয়নের দূর্গাকাঠি গ্রামে বাবা পরিমল বেপারী ও মা কাজলা রানী শিশুকে নিয়ে বাড়িতে ফিরেছেন। রবিবার দুপুরে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট পল্লবেশ্বর কুন্ডু এর আদালতের আদেশে শিশু কন্যাটিকে তার প্রকৃত বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হাসান বলেন, আমরা শিশু কন্যাটিকে গত বৃহষ্পতিবারে উদ্ধারের পরে শুক্র-শনিবার তার পরিবারের কাছে জিম্মায় রেখেছিলাম। আজ রবিবার আদালতের আদেশে শিশু কন্যাটিকে তার প্রকৃতবিস্তারিত পড়ুন


মোংলা বন্দর জেটিতে সংযোজন হচ্ছে নতুন রাবার ফেন্ডার : চুক্তি স্বাক্ষর

আমদানী-রপ্তানী বাণিজ্যের প্রসার ও বিদেশী বাণিজ্যিক জাহাজের সুরক্ষায় মোংলা বন্দরের জেটিতে রাবার ফেন্ডার স্থাপনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমদানি রপ্তানি বানিজ্যে গতিশীলতা বাড়াতেই এই উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। বন্দরের ৭, ৮ ও ৯ নম্বর জেটিতে রাবার ফেন্ডার (শিপ ঢালাই প্লেট সিস্টেম) স্থাপন কাজ হাতে নেয় তারা। এ লক্ষ্যে রবিবার সকালে বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে বন্দর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার ও খুলনা শিপইয়ার্ডের ব্যাবস্থাপনা পরিচালক কমডোর এম সামছুল আজজি এই চুক্তি স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা শিপইয়ার্ডের ক্যাপ্টেন এমবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial