Saturday, January 22nd, 2022
কাউখালীতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধন
পিরোজপুরের কাউখালীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মাসুম হোসেনের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন করেছে চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জরুরী চিকিৎসা ও টিকাদান কর্মসূচি ব্যতীত সব ধরণের কার্যক্রম বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন হাসপাতালের কর্মরত কর্মচারীরা। উল্লেখ্য, বৃহস্পতিবার (২০জানুয়ারী) বিকেলে কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ঢুকে জরুরী বিভাগে কর্মরত থাকা কর্মচারীর উপর নির্যাতন ও হামলা চালায় একদল দুর্বৃত্ত। তাকে মূমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশালবিস্তারিত পড়ুন
