Sunday, January 16th, 2022
যুবলীগ নেতার হাত কর্তন মামলায় ইউপি সদস্য গ্রেফতার ॥ মুক্তির দাবিতে মানববন্ধন
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে দলীয় কোন্দল ও ইউপি নির্বাচনের জের ধরে যুবলীগ নেতার হাত কর্তনের ঘটনায় গ্রেফতারকৃত কদমতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিজানুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রবিবার দুপুরে সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কের পাশে জুজখোলায় স্থানীয়দের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছরোয়ার হোসনে হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পিন্টু, মো. রফিকুল ইসলাম, মো. আলতাফ হোসেন হাওলাদার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গ্রেফতারকৃত ইউপি সদস্য মিজানকে নাদিমের হাতকাটা মামলায়বিস্তারিত পড়ুন
