প্রধান সূচি

Thursday, December 16th, 2021

 

ভান্ডারিয়ায় বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ব্যাপক আনন্দ-উৎসবের মধ্য দিয়ে এবং বর্ণিল আয়োজনে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০বার তোপধ্বণীর মাধ্যমে দিবসের শুরু হয়। পরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি), বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতিশ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তাবক অর্পণ করেন। স্থানীয় বিহারী লাল মিত্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার সীমারানী ধরের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মহান বিজয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন। সেখানেবিস্তারিত পড়ুন


কাউখালীতে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

যথাযোগ্য মর্যাদায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করছে পিরোজপুরের কাউখালীর মানুষ। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপন করা হয় বিজয়ের ৫০ বছর। মহান বিজয় দিবসের প্রত্যুষে ৫০ বার তোপধ্বনি করা হয়। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে কাউখালীবাসী যেমন মেতেছেন বিজয়ের আনন্দে, তেমনি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের। বিজয় দিবসের সকাল সাড়ে ৬টায় শহীদ মিনারে মানুষের ঢল নামে। শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, সাংস্কৃতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকাল ৯টায় সরকারি বালক বিদ্যালয় মাঠে বিজয় দিবসের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকাবিস্তারিত পড়ুন


আজ বিজয়ের সুবর্ণজয়ন্তী

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সুবর্ণজয়ন্তী। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য-বীরত্বের এক অবিস্মরণীয় দিন। আজ বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের অস্তিত্ব প্রতিষ্ঠার চিরস্মরণীয় দিন। বিজয়ের ৫০ বছর পূর্ণ হলো আজ। দিনের নতুন প্রভাতে আজ তাই গোটা জাতি উৎসব-আনন্দে মেতে উঠেছে মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পরিপূর্ণতায় ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের আজকের দিন দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীনতার রক্তিম সূর্যালোকে উদ্ভাসিতবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial