Saturday, December 4th, 2021
পিরোজপুরে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ খেলার উদ্বোধন
পিরোজপুরে শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ এর উদ্বোধন করা হয়েছে। পিরোজপুর জেলা স্টেডিয়াম মাঠে বরিশাল জেলা দল বনাম পিরোজপুর জেলা দল মধ্যেকার খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, প্রেসক্লাবের কনভেনর গৌতম চৌধুরী, সাবেক সভাপতি একে আজাদ, টিভি জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুসহ সরকারী কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনেবিস্তারিত পড়ুন
