Monday, November 15th, 2021
তুষখালী কলেজের নতুন নামকরণ ‘তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজ’
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ‘তুষখালী কলেজ’ এর নাম পরিবর্তিত হয়ে নতুন নামকরণ করা হয়েছে। পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ এর নামে কলেজটির নতুন নামকরণ করা হয়েছে ‘তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজ’। আজ সোমবার বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবু নাসের বেগ স্বাক্ষরিত এক পত্রে কলেজের নতুন নামকরণের অনুমোদন দেওয়া হয়। পত্রে উল্লেখ করা হয়, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যানের সুপারিশের আলোকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলাধীন ‘তুষখালী কলেজ’ এর নাম পরিবর্তন করে ‘তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজ’ নামে নামকরণে নির্দেশক্রমেবিস্তারিত পড়ুন
১৩০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকুরী
জনপ্রতি মাত্র ১৩০ টাকা খরচ করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৩ জনের চাকুরী হয়েছে পিরোজপুরে। পিরোজপুর পুলিশ লাইনস্-এ সোমবার নতুন চাকুরীপ্রাপ্ত ২৩ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল প্রাথমিকভাবে যোগদান করেছে। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে তাদের অভ্যর্থনা জানানো হয়। নতুন চাকুরীপ্রাপ্ত ২৩ জনের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে ৬ জন। এছাড়া সাধারণ কোঠায় ১৩ জন, পুলিশ পোষ্য কোঠায় ১ জন, আনসার কোঠায় ১ জন, সাধারণ কোঠায় নারী ১ জন ও পোষ্য কোঠায় নারী ১ জন রয়েছেন। পিরোজপুরের পুলিশ সুপার মো. সাইদুর রহমান (পিপিএম-সেবা) জানান, বাংলাদেশ পুলিশ এর ইন্সপেক্টর জেনারেল ড. বেনজিরবিস্তারিত পড়ুন
