Friday, November 5th, 2021
আমাদের সন্তানদের দেশ সেবার শিক্ষা দেওয়া উচিত : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, আমাদের প্রত্যেকের সন্তানদের আদর্শ মানুষ করে দেশ ও জাতিকে সেবার শিক্ষা দিতে হবে। সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে না পারলে সে যেমন দেশের, তেমনি পরিবারের জন্যও অভিশাপ হবে। শিশুদের বঙ্গবন্ধুর দেশপ্রেম ও নৈতিকতার শিক্ষা দিতে হবে। শুক্রবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গায় মরহুম আব্দুস ছালাম শেখ (মাতুব্বর) স্মৃতি ফুটবল খেলার পুরস্কার বিতরণী ও গুনীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যার একক প্রচেষ্টায় দেশের আজ যে উন্নয়ন হচ্ছে তা দেখেবিস্তারিত পড়ুন
নিখোঁজের ৫ দিন পর হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় শিশুর লাশ উদ্ধার
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় নিখোঁজের ৫ দিন পর হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কালাইয়া গ্রামের নুরুল ইসলামের বাগান থেকে লাবনী আক্তার (৬) নামে উক্ত শিশুর লাশ উদ্ধার করা হয়। সে কালাইয়া শিকদার বাড়ি ময়নুদ্দিন মদিনাতুল মনোয়ারা আরাবিয়া নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর কালাইয়া গ্রামের শহিদুল ইসলাম মৃধার নাতনী লাবনী আক্তার খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে লাবনীর মা সোনিয়া বেগম বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ঘটনার ৫ দিন পরবিস্তারিত পড়ুন
