Thursday, October 7th, 2021
পূর্ব শত্রুতার জেরে পিরোজপুরে মাছ ব্যবসায়ী খুন ॥ আটক-১
পূর্ব শত্রুতার জের ধরে পিরোজপুরে খুন হয়েছেন জিয়াউল হক জিকু (৪৭) নামের এক মাছ ব্যবসায়ী। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ শুক্কুর নামের একজনকে আটক করেছে। নিহত জিকু পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ নামাজপুর এলাকার দলিল উদ্দিন খানের ছেলে। তিনি শহরের মধ্যরাস্তা এলাকায় ভাড়া থাকতেন। জিকুর স্ত্রী লিমা আক্তার জানান, জিকু তার ভাতিজা মামুনের সাথে আর্থিক লেনেদেনে জড়িত ছিল। গত দিন দুই আগে ভাতিজা মামুনের কাছে টাকা চাইলে তার সাথে হাতাহাতি হয়। এসময় মামুন তাকে দেখিয়ে দেবার হুমকি দেয় বলে লিমা জানান। বুধবার রাত পৌনে ১২ টার দিকে জিকু শহরের বাজারবিস্তারিত পড়ুন
বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের স্বরূপ তুলে ধরতে হবে : শ ম রেজাউল করিম
যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তাদের স্বরূপ গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বুধবার রাতে সৌদি আরবের মক্কায় প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ আহ্বান জানান। বাংলাদেশ হজ অফিস, জেদ্দার কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, কৃষক লীগ, সৌদি আরব শাখার সভাপতি কামরুল হাসান জুয়েল, রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি ও চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও এটিএন বাংলা ও এটিএন নিউজের সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম,বিস্তারিত পড়ুন
