প্রধান সূচি

Tuesday, August 24th, 2021

 

পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক ব্যবসায়ীদের মুক্তির দাবীতে মানববন্ধন !

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া মাদক ও হত্যা মামলার আসামী মাদক ব্যবসায়ী সহোদর দুই ভাইয়ের মুক্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি (জেপি), জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদক দ্রব্যসহ পুলিশ এবং র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া ভান্ডারিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্য ভান্ডারিয়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মাসুদ সরদার এবং মামুনুর রশিদ সরদারকে (মামুন সরদার) জাতীয় যুব সংহতির নেতা দাবী করে তাদের গ্রেফতারের প্রতিবাদ করে এবং মুক্তির দাবী জানিয়ে উক্ত মানববন্ধন করা হয়। ভান্ডারিয়া উপজেলার পৌর বাসস্ট্যান্ডেরবিস্তারিত পড়ুন


কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-১

পিরোজপুরের কাউখালীর দক্ষিণ শিয়ালকাঠী গ্রাম থেকে ২’শ পিস ইয়াবা ও ৬’শ গ্রাম গাঁজাসহ জাহিদুল ইসলাম (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জাহিদুল ইসলাম বরগুনা কারাগারের বরখাস্তকৃত কারারক্ষী। পিরোজপুরের গোয়েন্দা পুলিশের এস.আই দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কাউখালীর দক্ষিণ শিয়ালকাঠী গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ওই গ্রামে নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৪৩) আটক করা হয়। এসময় তার বাড়িতে তল্লাশী করে ২০০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। আটক জাহিদুলের বিরুদ্ধে ঝালকাঠীসহ বিভিন্ন থানায় মাদকবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় অধ্যক্ষকে লাঞ্চিতের ঘটনায় সেই নারী কর্মচারী বরখাস্ত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সাফা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় মঙ্গলবার তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে কলেজ গভর্নিং বডি অভিযুক্ত অফিস সহকারী ফরিদা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করেছে। অধ্যক্ষ লাঞ্চিতের ঘটনায় পৃথক দুই তদন্ত কমিটি গঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ও গভর্নিং বডির গঠিত কমিটিও তদন্ত করছে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা নিশ্চিত করেছেন। এর আগে কলেজ গভর্নিং বডির এক জরুরী সভায় শিক্ষানুরাগী সদস্য আবু মোতালেব মধুকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial