Monday, August 16th, 2021
বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করে তাদের মুখোশ উন্মোচন সময়ের দাবী : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করে তাদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবী। একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠন করে যাদের ব্যর্থতায় এ জঘণ্যতম অধ্যায়টি রচিত হয়েছিল তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সোমবার পিরোজপুর জেলা যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় মেয়ের আত্মহত্যার খবরে বাবারও আত্মহত্যা ॥ গ্রেপ্তার-১
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মেয়ের আত্মহত্যার খবর শুনে বাবাও বিষপানে আত্মহত্যা করেছেন। রবিবার বিকেলে উপজেলার ঝাটিবুনিয়া গ্রামের এক সন্তানের জননী জান্নাতি আক্তার হেপী (১৯) স্বামীর সাথে অভিমান করে বিষপান করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, মেয়ের মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে বাবা জাকির হোসেন (৪৮) বাড়ির লোকজনের অগোচরে বিষপান করেন। স্বজনরা তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হেপীর মৃত্যুর ঘটনায় তার দাদা মান্নান হাওলাদার বাদী হয়ে হেপীর স্বামী মামুন হাওলাদারের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগেবিস্তারিত পড়ুন
