Sunday, August 15th, 2021
রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় বঙ্গবন্ধু নৃশংস হত্যাকান্ডের শিকার : শ ম রেজাউল করিম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছেন। কিন্তু প্রতিবিপ্লবীদের হাতে তাঁর নির্মম হত্যাকান্ড আমরা রুখতে পারি নি। সেদিন রাজনৈতিক নেতৃত্ব ও বঙ্গবন্ধুর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা ব্যর্থ হয়েছিলেন। সে সময় রাজনৈতিক নেতৃত্ব সঠিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে নি। বঙ্গবন্ধুর নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা যথাযথ দায়িত্ব পালন করতে পারলে বঙ্গবন্ধুকে নৃশংস হত্যাকান্ডের শিকার হতে হতো না। কেন আমরা সেদিন সঠিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারি, এই বিষয়টি অনুধাবন করতে হবে। এ নিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন। রাজনৈতিক নেতৃত্বেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় শহরের সিও অফিস মোড়ে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. সাইদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট. এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসসভার মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীবিস্তারিত পড়ুন
মোবাইল কিনে দিতে না পারায় অভিমানে কলেজ ছাত্রীর আত্মহত্যা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় এন্ড্রোয়েড মোবাইল ফোন কিনে দিতে না পারায় দীপা (১৮) নামে এক কলেজ ছাত্রী ঘরের ভিতরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। রবিবার সকালে উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের শশিদ গ্রামে মালি বাড়ীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঝলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দীপা শশিদ গ্রামের মৃত দীনেষ মালীর মেয়ে এবং পাশ্ববর্তী শেখেরহাট কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। দীপার প্রতিবেশি চাচা সাগর মন্ডল জানান, দীপারা খুবই গরীব। দীপা কলেজের এ্যাসাইনমেন্টের জন্য তার ভাইকে একটা ফোন কিনে দিতে বলেছিল। রবিবার সকালে ওর মা ভাই জমিতে কাজে যায়। সকাল ১০টারবিস্তারিত পড়ুন
জাতীয় শোক দিবস আজ
শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস আজ। জাতির পিতা হত্যার সেই কলঙ্কিত দিন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী। জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে ১৫ আগস্টে শাহাদাতবরণকারী জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন তারা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির ইতিহাসের সবচেয়ে কালিমাময় দিন। রক্তঝরা এই দিনে জাতি হারিয়েছে তার গর্ব, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে সেদিন ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে নিজবিস্তারিত পড়ুন
