Friday, August 13th, 2021
পিরোজপুরে হনুমানের ছবি তুলতে গিয়ে সাংবাদিক হাসান মামুন গুরুতর আহত
পিরোজপুর শহরে যশোরের কেশবপুরের হিংস্র হনুমানের দাপট ক্রমশ বেড়েই চলেছে। খাবারের সন্ধ্যানে হনুমানগুলো জেলা শহরে এসে বিভিন্ন আবাসিক এলাকায় উৎপাত শুরু করায় শিশু ও পথচারিরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। শুক্রবার দুপুরে শহরের সিআই পাড়ায় আলোকিত বাংলদেশের জেলা প্রতিনিধি হাসান মামুন ছবি তুলতে গেলে তার ওপর চড়াও হয় হিংস্র দুটি হনুমান। এসময় আত্মরক্ষার্থে দৌড় দিলে পড়ে গিয়ে গুরুতর আহত হন সাংবাদিক হাসান মামুন। পিরোজপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাকে অপারেশনের জন্য জরুরী ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামুন জানান, তিনি জু’মা নামাজ আদায় করতে দুপুরে রাস্তায় বের হন।বিস্তারিত পড়ুন
বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
বরেণ্য সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারওয়ারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। সমকালের সম্পাদক হিসেবে দায়িত্বরত অবস্থায় ২০১৮ সালের ১৩ আগস্ট ৭৫ বছর বয়সে তিনি মারা যান। ১৯৪৩ সালের ১ এপ্রিল তিনি বরিশালের বানারীপাড়ায় জন্ম গ্রহণ করেন। দেশের আধুনিক সংবাদপত্রের অন্যতম কারিগর বলা হয় তাকে। দৈনিক ইত্তেফাকের তিন দশকের বার্তা সম্পাদক গোলাম সারওয়ার দৈনিক যুগান্তর পত্রিকারও প্রতিষ্ঠাতা সম্পাদক। দেশের সাংবাদিকতার প্রতিষ্ঠানতুল্য ব্যক্তিত্ব গোলাম সারওয়ার ষাটের দশকে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। সেই থেকে টানা পাঁচ দশকের বেশি সময় তিনি এ পেশায় মেধা, যুক্তিবোধ, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, অসাম্প্রদায়িকবিস্তারিত পড়ুন
