Wednesday, August 11th, 2021
২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
আগামী ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। আজ বুধবার রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী একথা জানান। এ বিষয়ে মন্ত্রী তিনি আরো বলেন, আগামী ২৮ অগাস্ট থেকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ শুরু হচ্ছে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক এটি পালন করা হবে। জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূরবিস্তারিত পড়ুন
রূপসায় মন্দির ও মূর্তি ভাঙ্গার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন
খুলনার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে মন্দির ও মূর্তি ভাঙচুরের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ‘দি হাংগার প্রজেক্ট বাংলাদেশ’ এর ব্রেভ প্রকল্পের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, পিভিই জেলা সমন্বয় কমিটির সভাপতি কে. এম. হাসিব, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সেলিম আজাদ, প্রজেক্ট সমন্বয়কারী মো. নাজমুল হুদা, জেলা কমিটির সদস্য সাংবাদিক এস. এস শোহানসহ ব্রেভ প্রকল্পের সকল কর্মকর্তা ও ইয়ুথ সদস্যরা। এসময় হাঙ্গার প্রজেক্টের ব্রেভ প্রকল্পের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৭ আগস্ট খুলনার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে ৪টি মন্দিরেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে নিখোঁজ মেয়েকে ফিরে পেতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন
ঢাকায় গৃহ পরিচারিকার কাজ করতে গিয়ে নিখোঁজ হওয়া মেয়ে আনজুমান আরা (১৬)কে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন অসহায় বাবা-মা। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিখোঁজ আনজুমান আরার বাবা মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী এলাকার আনসার আলী খান এই আকুতি জানান। এসময় আনজুমান আরার মা টুকটুকি বেগম, চাচা মো. আছাদ, মামুন, এমরান শেখ উপস্থিত ছিলেন। আনছার আলী খান বলেন, পাশ্ববর্তী কচুয়া উপজেলার যশোরদি গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা লুৎফার রহমান সরদার তার মেয়ে পলী বেগমের বাসায় কাজের জন্য আমার মেয়ে আনজুমান আরাকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। ২০১৯ সালের প্রথম দিকে আমার বাড়িবিস্তারিত পড়ুন
টি-টুয়েন্টি সিরিজ জয়ে পিরোজপুরে বিজয় মিছিল
অষ্টেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয়ের আনন্দে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় শহরের পোষ্ট অফিস রোড থেকে পিরোজপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুমের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো বিজয় মিছিলে জেলার ক্রিকেট প্রেমী খেলোয়ার, সমর্থক, শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ক্রীড়া অনুরাগী মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত। বিজয়ের আনন্দে স্লোগানে স্লোগানে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, তাহসান আহম্মেদ শাহিল,বিস্তারিত পড়ুন
নাজিরপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মধ্য বানিয়ারী খাল থেকে তন্ময় তরুয়া (২৬) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মধ্য বানিয়ারী গ্রামের বলরাম তরুয়ার ছেলে। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পিতা জানান, তার ছেলে তন্ময় তরুয়া উপজেলার দীঘিরজান বাজারের পশ্চিম প্রান্তে মোবাইল ব্যাকিং (বিকাশ), লোড ও কম্পিউটার টাইপিং এর ব্যবসা করতো। মঙ্গলবার রাত অনুমানিক সাড়ে ৮টার দিকে ছেলে তন্ময় তরুয়া দোকান থেকে বাড়িতে মোটর সাইকেলে করে যাচ্ছিলো বলে ছেলে তাকে ফোনে জানায়। কিন্তু রাত অনেক হলেও সে বাড়িতে না ফিরলে রাত ২টার দিকেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে হাসপাতাল কোয়াটারে ডাক্তারের বাসায় চুরি
পিরোজপুর জেলা হাসপাতালে ডাক্তারদের সরকারি বাসভবনের একটি ফ্ল্যাটে জানালার গ্রিল কেটে চিকিৎসকের বাসায় চুরি হয়েছে। বুধবার ভোর রাতে পিরোজপুর সদর উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সানজিদা আজাদ শিখার রুমে এ চুরির ঘটনা ঘটেছে। ডা. সানজিদা আজাদ শিখা জানান, জানালার গ্রিল কেটে চোরেরা আলমিরা ভেঙ্গে নগদ ৫২ হাজার টাকা, ১টি ল্যাপটপ ও দুইটি দামী মোবাইল ফোন নিয়ে যায়। একই ভবনে বসবাসকারী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী জানান, ভবনের নিচ তলায় ডা. সানজিদা আজাদ শিখা একটি রুমে একা থাকতেন। বুধবার ভোর রাতে একটি সংঘবদ্ধ চোর বাসায় প্রবেশ করে।বিস্তারিত পড়ুন
