স্বরূপকাঠীতে গণটিকা কার্যক্রম পরিদর্শনে পুলিশ সুপার
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভায় গণটিকা কার্যক্রম পরিদর্শন করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মো. সাইদুর রহমান পিপিএম।
আজ সোমবার স্বরূপকাঠি পৌরসভায় পৌর এলাকার বাসিন্দাদের গণটিকা প্রদান কালে তিনি ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এসময় তিনি টিকা গ্রহনকারীদের সাথে কথা বলেন এবং টিকা সম্পর্কে তাদের অনুভূতি জানেন।
এর আগে পুলিশ সুপার সাইদুর রহমান উপজেলায় এসে ছারছীনা দরবারের মরহুম পীর শাহ নেছার উদ্দীনের মাজার জিয়ারত করেন।
পৌরসভার গণটিকা পরিদর্শনে এলে পৌরসভার মেয়র মো. গোলাম কবির পুলিশ সুপারকে ফুল দিয়ে স্বাগত জানান। পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন পিপিএম, নেছারাবাদ থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন প্রমুখ।
Please follow and like us:
« পিরোজপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) প্রেসক্লাব পাইকগাছা’র ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত »
