প্রধান সূচি

Saturday, August 7th, 2021

 

পিরোজপুরে ইউনিয়ন পর্যায়ের গণটিকা কার্যক্রম শুরু

পিরোজপুর জেলার ৭টি উপজেলায় ইউনিয়ন পর্যায়ের শনিবার উৎসবমূখর পরিবেশে ও স্বাস্থ্যবিধি মেনে করোনা প্রতিরোধে গণটিকা কার্যক্রম একযোগে শুরু হয়েছে। জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের এ কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক চৌধুরি রওশন ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. সাইদুর রহমান, সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মজিবুর রহমান খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী, ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন। পিরোজপুর সিভিলবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ৬৩টি ওয়ার্ডে ৪ হাজার ২০০ ডোজ টিকা প্রদান সম্পন্ন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় শনিবার পৌরসভাসহ উপজেলার ৬টি ইউনিয়নের বর্তমান ৬৩টি ওয়ার্ডে ৪ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন (টিকা) প্রদান সম্পন্ন হয়েছে। সকালে ভান্ডারিয়া পৌর শহরের ৩নং ওয়ার্ডের স্থানীয় ৬৭নং নিজ ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী কেন্দ্রে আনুষ্ঠানিবকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক (উপ-সচিব) খন্দকার আনোয়ার ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সীমা রানী ধর, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়, ওসি তদন্ত মো. মেহেদীবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীর ১০টি ইউনিয়নে করোনা ভ্যাকসিন প্রদান

নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১০টি ইউনিয়নে প্রথম ডোজের করোনা ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের ২৫ বছরের উর্ধ্বে ৬ হাজার মানুষের মধ্যে প্রথম ডোজের টিকা দেয়া শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় প্রতিটি ইউনিয়নে মানুষের মধ্য টিকা দেয়া শুরু হয়। টিকা দানে বয়স্ক পুরুষ ও মহিলাদের অগ্রাধিকার দেয়া হয় বেশি। টিকা নিতে সকাল থেকেই প্রতিটি ইউনিয়নে সাধারণ মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। লাইনে দাঁড়িয়ে সবাইকে শৃঙ্খলভাবে টিকা নিতে দেখা গেছে। সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন নেছারাবাদ উপজেলাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial