Friday, August 6th, 2021
পিরোজপুরের কদমতলা ইউপি কার্যালয় ও ভূমি অফিসে রহস্যজনক চুরি
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিসসহ কদমতলা বাজারে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল কদমতলা ইউনিয়ন ভূমি অফিসের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে কাগজপত্র তছনছ করে এবং ইউনিয়ন পরিষদ কার্যালয়ের তালা ভেঙ্গে ইউনিয়ন সচিবের রুমের কাগজপত্র তছনছ করে এবং সেখান থেকে কয়েক হাজার নগদ অর্থ নিয়ে যায়। একই রাতে তারা কদমতলা বাজারের দুটি দোকানের তালা ভেঙ্গে দোকানের মালামাল ও নগদ অর্থ নিয়ে যায়। শুক্রবার সকালে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিরোজপুর সদর থানার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পিরোজপুরবিস্তারিত পড়ুন
পিরোজপুরের ভান্ডারিয়ায় জন্ম নেয়া শামছুন্নাহার স্মৃতি আজকের আলোচিত-বিতকির্ত-সমালোচিত পরীমণি
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৪নং ইকড়ি ইউনিয়নের সিংখালী গ্রামে নানা বাড়িতে জন্ম নেয়া শামছুন্নাহার স্মৃতি বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণি। যাকে গত ৪ আগষ্ট র্যাব আটক করেছে। পরে তাকে মাদক মামলায় পুলিশ আদালতের মাধ্যমে ৪ দিনের রিমান্ডে। তার বিলাশবহুল বনানীর ফ্লাটে সন্ধান মিলেছে মিনি বার। উদ্ধার করা হয়েছে বিদেশী মদ, আইচসহ বিপুল পরিমান মাদকদ্রব্য। চিত্রনায়িকা পরীমণির আসল নাম শামছুন্নাহার স্মৃতি। পিরোজপুরের ভান্ডারিয়ার সিংখালী গ্রামের নানাবাড়িতে তার জন্ম। এসএসসি পরীক্ষার সনদ অনুযায়ী ১৯৯২ সালের ২৪ অক্টোবর শামছুন্নাহার স্মৃতি (পরীমণি) জন্ম গ্রহণ করেন। পরীমণির নানী মৃত ফাতিমা বেগম ভান্ডারিয়ার উপজেলার ১০৩নং দক্ষিণ সিংখালীবিস্তারিত পড়ুন
কাউখালীতে বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু
পিরোজপুরের কাউখালী উপজেলায় ইঁদুর নিধনের জন্য পাতা বিদ্যুতের ফাঁদে হাত লেগে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কাউখালী দক্ষিন বাজার চিরাপাড়া ব্রীজ সংলগ্ন সার ও কীটনাশক দোকানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. দুলাল মাঝী (২৫)। তিনি উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের শাজাহান মাঝীর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্র জানায়, শুক্রবার সকালে কাজের জন্য কাউখালীর অভি এন্ড অমি ব্রাদার্স মালিক বাসুদেব কুন্ডুর সার-কীটনাশক এবং পোল্টি খাদ্যের দোকানে কাজ করতে গেলে দোকানের মালিক শ্রমিক দুলালকে দোকানের পিছনে ঝাড়ু দিতে বলে। ওই দোকানে আগে থেকে ইঁদুর মারারবিস্তারিত পড়ুন
৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুর সদর উপজেলার ৭নং শংকরপাশা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে মো. নয়ন শরিফ (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ। আটক নয়ন শরিফ পিরোজপুর সদর উপজেলার শংকর পাশা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মো. হানিফ শরিফের ছেলে। ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর মো. মিলনসহ জেলা ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
