Thursday, August 5th, 2021
৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুর পৌরসভার ৫নং ওয়ার্ড থেকে মো. আরিফ হোসেন (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক আরিফ হোসেন পিরোজপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বসন্ত পোল এলাকার মো. কাউছার হোসেনের ছেলে। ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ইন্সপেক্টর মো জাকারিয়ার নেতৃত্বে জেলা ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে আরিফ হোসেনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে।
ভান্ডারিয়ায় শেখ কামালের জন্মদিন পালন ॥ জাতীয় শোক দিবসের প্রস্তুুতি সভা
পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়। একই সভা কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা, মাসিক সমন্বয় সভা, উপজেলা স্বাস্থ্য বিষয়ক সভা, উপজেলা টাক্সফোর্সের সভা এবং উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ইউপি নির্বাচনে দুই পরাজিত প্রার্থীর মধ্যে সংঘর্ষ ॥ আহত ৭
পিরোজপুরের ইন্দুররকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই পরাজিত প্রার্থীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার বালিপাড়া বাজারে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত মেম্বর প্রার্থী সরোয়ার খানের সাথে একই ওয়ার্ডের পরাজিত মেম্বর প্রার্থী নাসির মাতুব্বরের সাথে কথা কাটাকাটিতে সংঘর্ষের সুত্রপাত হয়। সরোয়ার খান ও তার সমর্থকরা রড ও লাঠি নিয়ে হামলা করলে নাসির মাতুব্বর ও তার সমর্থকরা প্রতিরোধ করে। হামলায় নাসির মাতুব্বরের দুইবিস্তারিত পড়ুন
আদর্শ ও জনকল্যাণে অবদানই হওয়া উচিত রাজনীতির মূলমন্ত্র : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, আদর্শ ও জনকল্যাণে অবদানই রাজনীতির মূলমন্ত্র হওয়া উচিত। নীতির রাজাই হচ্ছে রাজনীতি, শ্রেষ্ঠ নীতির নাম রাজনীতি। দুষ্টদের লালন-পালন ও পৃষ্ঠপোষকতা দেওয়া রাজনীতি নয়। রাজনীতি হতে হবে পরিশীলিত, পরিমার্জিত। রাজনীতির প্রতিপক্ষকে কখনো শত্রু ভাবা ঠিক নয়। শত্রুকে নিধন করতে হবে, সশরীরে মেরে ফেলতে হবে, এটা রাজনীতি হতে পারে না। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। রাজনীতির মৌলিক সত্তার জায়গায় দল-মত নির্বিশেষে আমাদের এক হতে হবে। বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তমবিস্তারিত পড়ুন
