প্রধান সূচি

Wednesday, August 4th, 2021

 

পঁচাত্তরের শত্রুরা এদেশে এখনো সক্রিয় : শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার সাথে জড়িত শত্রুরা এখনো সক্রিয় রয়েছে। তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকান্ডের প্লট যারা রচনা করেছিল, তারা নি:শেষ হয়ে যায়নি। তারা এদেশ থেকে এখনো বিনাশ হয়ে যায়নি। কখনো ক্ষমতাসীনদের আশ্রয়ে কখেনো তারা স্বাধীন ফোরাম করে এদেশে থাকে। পঁচাত্তরের শত্রু যারা, তারা একাত্তরের শত্রু, তারা ২১ আগস্টের গ্রেনেড হামলাকারী এবং তারাই ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। তারাই শেখ কামালকে হত্যা করেছে। আমরা সে মানুষগুলোকে এখনো আইনের আওতায় আনতেবিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুর জেলা কারাগারের ভিতরে ও পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে যুবলীগের ব্যানারে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটনের ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল। সাবেক জেলা ছাত্রলীগ নেতা সামসুল আলম লিটন, সাবান আলী, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাফি আল মুনানসহ জেলার যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ দিন পিরোজপুর জেলা কারাগার ও এর আশেপাশে শতাধিক ফলজ, বনজ ও ঔষধিবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় পান বরজে নিয়ে স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ

বাড়ির পাশের পানের বরজে দিনদুপুরে জোরপূর্বক এক স্কুল ছাত্রী (১১) ধর্ষণের শিকার হয়েছে। নির্যাতিত স্কুলছাত্রী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ১নং ভিটাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ ভিটাবাড়ীয়া গ্রামে। অভিযুক্ত ধর্ষকের নাম আমির ফরাজী (৬৫)। সে দক্ষিণ ভিটাবাড়ীয়া গ্রামের মৃত হাসেম ফরাজীর ছেলে ও ৬ সন্তানের জনক। ভুক্তভোগী শিক্ষার্থীর মা ও প্রতক্ষ্যদর্শীরা বলেন, শিশুটির পরিবারের আর্থিক অবস্থা ভালো না। বাবা অসুস্থ্য। স্থানীয় আমির ফরাজী বেশ কয়েক শিশুকে সুপারী টোকিয়ে আনতে বলে। বিনিময়ে তাদের ১০ টাকা করে দেয়ার প্রলোভন দেখায়। গত সোমবার দুপুরে ভুক্তভোগি শিশুটি সুপারী নিয়েবিস্তারিত পড়ুন


নাজিরপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগ ॥ মামাতো ও খালাতো ভাইয়ের বিরুদ্ধে মামলা

পিরোজপুরের নাজিরপুরে এক মাদ্রাসা ছাত্রী (১৪)কে ধর্ষনের অভিযোগে খালাতো ভাই আল-আমিন হাওলাদার (১৭) ও মামাতো ভাই মেরাজুল ইসলাম ডাকুয়া (২১) এর নামে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। ওই ছাত্রীর পিতা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় এ মামলা দুটি দায়ের করেছেন। অভিযুক্ত খালাতো ভাই আল-আমিন হাওলাদার উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রামের আবুল বাশার হাওলাদারের ছেলে এবং মামাতো ভাই মেরাজুল ইসলাম ডাকুয়া একই গ্রামের মোস্তফা ডাকুয়ার ছেলে। আর ওই মাদ্রাসা ছাত্রীর বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায়। সে নাজিরপুর উপজেলার বাঘাজোড়া গ্রামে নানা বাড়িতে থাকে। মামলা ও ভুক্তভোগীর পিতার দেয়া তথ্য মতে জানাবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার বলদিয়া ইউনিয়নে অষ্টম শ্রেণিতে পড়ুয়া সায়মা মীম চৌধুরি (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার রাজাবাড়ী গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। বুধবার সকালে পুলিশ লাশ ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠিয়েছে। মীম ওই গ্রামের মো. মহিবুল্লাহ’র মেয়ে এবং বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পিতা মহিবুল্লাহ ঘরের দোতালায় আড়ার সাথে মীমের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেনবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial