Tuesday, July 27th, 2021
লকডাউনে পিরোজপুরে মোটর সাইকেল মহড়া, সমাবেশ ॥ চলছে রাজনৈতিক কর্মসূচি পালন ॥ ইউএনওকে দেয়া হচ্ছে ফুলেল শুভেচ্ছা
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে মধ্যেও পিরোজপুরে মোটর সাইকেল মহড়া, সমাবেশ, রাজনৈতিক কর্মসূচি পালনে লোক জমায়েত, ইউএনও’র ফুলেল শুভেচ্ছা ও সংর্বধনা নেয়াসহ লোক সমাগমের মতো বিভিন্ন কার্যক্রম চলছে। এসব বিষয় নিয়ে সাধারণ জনগণসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা। সরকার ঘোষিত ২৩ জুলাই থেকে আগামী ৫ আগষ্ট পর্যন্ত চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে পিরোজপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আইন-শৃংখলা বাহিনী সাধারণ মানুষকে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণামূলক কার্যক্রম, ভ্রাম্যমান আদালতে জরিমানা করাসহ দিনরাত কাজ করে চলছে। আর ঠিক সেইবিস্তারিত পড়ুন
প্রাণিসম্পদ খাতের বিকাশে সার্কভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
সার্ক অঞ্চলে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও বিকাশে সার্কভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মঙ্গলবার সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত সার্ক অঞ্চলে প্রাণিসম্পদ ও প্রাণিজাত পণ্যের আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে গাইডলাইন ও পলিসি সমন্বয় সংক্রান্ত আঞ্চলিক বিশেষজ্ঞদের এক ভার্চুয়াল পরামর্শক সভার উদ্বোধন পর্বে সচিবালয়ের নিজ দপ্তর কক্ষ থেকে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। আঞ্চলিক খাদ্য নিরাপত্তা, অর্থনীতি ও জীবনযাত্রা এবং দক্ষিণ এশিয়ার জনগণের সুস্বাস্থ্য ও কল্যাণের জন্য সার্ক অঞ্চলে প্রাণিসম্পদ ও প্রাণিজাত পণ্যের আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে গাইডলাইন ও পলিসিবিস্তারিত পড়ুন
পিরোজপুরে করোনায় আরও ৪ জনের মৃত্যু
পিরোজপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখা হল ৬৮ জন। মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। মৃতরা হলেন- মঠবাড়িয়ার তুষখালী এলাকার শান্তি লতা (৭৫), কাউখালীর গৌরাঙ্গ মিস্ত্রি (৭০), ভান্ডারিয়ার তেলিখালী এলাকার আনসার হালদার (৭৫) এবং নেছারাবাদের সুবোধ মিস্ত্রি (৭০)। পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ১৫ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় মারা গেছেন ৬৮ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৪ জন। গত ২৪ ঘন্টায়বিস্তারিত পড়ুন
বর্ষায় চালতা ফুলের অপরূপ সৌন্দর্য
চালতা বা চালিতা বা চাইলতে ভারতবর্ষীয় উদ্ভিদ। চালতার জন্ম দক্ষিণ-পূর্ব এশিয়ায়। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে চালতে জন্মে। চালতার আচার ও চাটনির কদর বাংলাজুড়ে। চালতা ফল খুব আদরণীয় নয়, তবে আচার ও চাটনি হিসেবে অনেকের প্রিয়। ফুল সুগন্ধী ও আকর্ষণীয়। রাজকীয় ও দৃষ্টিনন্দন চালতার ফুল সবার দেখা হয় না। চালতা ফল হিসেবেই আমাদের কাছে বেশি পরিচিত হলেও ফুলের সৌন্দর্য কম নয়। দীর্ঘ সবুজ পাতার মাঝে শুভ্র ও সুন্দর চালতা দেখতে খুবই মনোহারী। যদিও ঘন পাতার আচ্ছাদনে চালতা ফুল সহজেই চোখে পড়ে না। বাহ্যিক সৌন্দর্যের দিকবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় অসহায় ও রিক্সাচালকদের মাঝে ছাতা বিতরণ
পিরোজপুরের ভান্ডারিয়ায় অসহায় ও রিক্সাচালকদের মাঝে ছাতা বিতরণসহ স্বাস্থ্যস সুরক্ষা সামগ্রী বিতরণ করে চলছে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সোমবার ভান্ডারিয়া উপজেলায় বিভিন্ন স্থানে অসহায় ও রিক্সাচালকদের মাঝে ছাতা বিতরণ করা হয়। পুরো বর্ষা মৌসুমে এ বিতরন কার্যক্রম অব্যাহত চলবে বলে জানা গেছে। এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম বলেন, আমি সবসময় এলাকার মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। গত বছর করোনার শুরুতে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ভান্ডারিয়া উপজেলার ৫৫ হাজার পরিবারে ‘প্রয়োজনে রেখে দিন, প্রয়োজন না হলে অন্যকে দিন’বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মঠবাড়িয়ার শিক্ষক সমাজ। মঙ্গলবার সকাল ১১টায় সরকারি কলেজ মিলনায়তনে উপজেলার সর্বস্তরের শিক্ষকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজীম উল হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধে জেরে সম্প্রতি জনৈক জিয়া খান অধ্যক্ষ গোলাম মোস্তফার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে জমি দখলের ভিত্তিহীন অভিযোগ এনে মিথ্যা অপপ্রচার চালায়। যা প্রথম শ্রেণীর একজন সরকারি কর্মকর্তা হিসেবে অধ্যক্ষ গোলাম মোস্তফাকে সামাজিক ভাবে চরম অপমান ও হেনস্তার শামিল। এসময় উপস্থিত ছিলেন, ডা. রুস্তম আলী ফরাজিবিস্তারিত পড়ুন
নাজিরপুরে নালা থেকে গৃহবধুর লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুরে মোসাম্মাৎ মিনারা বেগম (৫০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধু উপজেলার দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের দেউলবাড়ি গ্রামের সবজি চাষী মো. নুরুল ইসলাম বেপারীর স্ত্রী। সোমবার রাতে তার লাশ উদ্ধার করা হয়। দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান মো. অলিউল্লাহ জানান, গৃহবধুর লাশ সোমবার সন্ধ্যায় বাড়ির সংলগ্ন সবজি বাগানের পাশের নালায় ভাসতে পেয়ে তার স্বজনরা তা উদ্ধার করে থানা পুলিশে খবর দেন। গৃহবধুর স্বামী জানান, সোমবার সকালে তিনি বিভিন্ন ধরণের সবজি চারা বিক্রি করতে তার ছেলে মো. এমরান (১০)কে নিয়ে পার্শ্ববর্তী রাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শৈলদাহ বাজারে যান।বিস্তারিত পড়ুন
গভীর রাতে অক্সিজেন নিয়ে রোগীর বাড়িতে ইউএনও
পিরোজপুরের কাউখালীতে গভীর রাতে রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা। তিনি সোমবার রাত সাড়ে ১০টার দিকে অক্সিজেন নিয়ে উপজেলার বাঁশুড়ি গ্রামের দুই সন্তানের জননী গৃহবধূ সুমী আক্তার (৩৫) এর বাড়িতে উপস্থিত হন। অসুস্থ গৃহবধূ সুমী আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসি মশিউর রহমানের স্ত্রী। স্থানীয়দের সূত্রে জানা গেছে, গৃহবধু সুমী আক্তারের স্বামী কর্মসূত্রে সৌদি আরবে থাকেন। বাড়িতে এক ছেলে এক মেয়ে নিয়ে বসবাস করেন সুমী আক্তার। গত কয়েকদিন আগে সে অসুস্থ বোধ করলে পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। এরপর তিনি বরিশালে চিকিৎসা নেন। পরেবিস্তারিত পড়ুন
