প্রধান সূচি

পিরোজপুর কন্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশ

কঠোর লকডাউনের মধ্যে মাদ্রাসায় সভা ॥ সুপারকে কারণ দর্শানো নোটিশ

কন্ঠ রিপোর্ট :
ঈদের পর দেশব্যাপী শুরু হওয়া কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শনিবার সরকারী বিধিনিষেধ অমান্য করে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পশ্চিম চরনী পত্তাশী রহিম উদ্দিন স্মৃতি দাখিল মাদ্রাসার শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে সভা করায় ঘটনায় মাদ্রাসার সুপারকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম।
রবিবার সন্ধ্যায় কারণ দর্শানো নোটিশটি পাওয়ার কথা স্বীকার করেছেন মাদ্রসার সুপার মো. আমিনুল ইসলাম। তার দাবি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এম এ কালামের নির্দেশে তিনি উক্ত সভা ডেকেছিলেন।
নোটিশ পাওয়ার তিন কার্য দিবসের মধ্যে মাদ্রাসা সুপারকে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ত্রুটিপূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের জন্য ওই সভার আয়োজন করা হয়েছিল এবং এতে মাদ্রাসার সকল শিক্ষক ও ম্যানেজিং কমিটির দুই সদস্য অংশ নেয়। সভা চলাকালীন সময়ে কারও মুখে মাস্ক ছিল না। এমনকি মানা হয়নি স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব।
এ বিষয়ে পিরোজপুর কন্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
বিষয়টি অবহিত হওয়ার পরপরই ওই মাদ্রাসার সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানান ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মাকর্তা লুৎফুন্নেসা খানম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial