প্রধান সূচি

Sunday, July 25th, 2021

 

পিরোজপুরে করোনায় মৃত্যু ৬৩

লকডাউনে শহর এলাকায় কঠোরতা ॥ গ্রাম পর্যায়ে নেই মনিটরিং

কারনোভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলশান কঠোর লকডাউনের ৩য় দিনে পিরোজপুর জেলায় শহর এলাকায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। রাস্তায় অপ্রয়োজনে বের হলেই জরিমানা করে ফিরিয়ে দেয়া হচ্ছে বাড়িতে। শহরের বিভিন স্থানে পুলিশ চেকপোষ্ট বসিয়ে মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনের আরোহীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্ষেত্রবিশেষ আটক করা হচ্ছে মোটর সাইকেলও। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে জেলা ও উপজেলার সদরের শহর এলাকায় পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট। তবে শহর এলাকায় প্রশাসন লকডাউন বাস্তবায়নে কঠোরতা দেখালেও জেলা শহর ও উপজেলা শহর এলাকার বাইরে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে কোন লোকডাউন বাস্তবায়নবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে চাঁদা নেওয়ার অভিযোগ ॥ চাঁদা না দেয়ায় হামলা

পিরোজপুরের ইন্দুরকানীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে চাঁদা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে চাঁদা না দেওয়ায় হামলার শিকার হয়েছে ভূমিহীন পরিবার। এ ব্যাপারে ভূমিহীন পরিবারের সদস্যরা রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এবং ইন্দুরকানী থানার ওসির কাছে অভিযোগ করেছেন। জানা গেছে, উপজেলার গৃহহীন তিন শতাধিক পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ দেয়া হয়েছে। যার কাজ চলমান রয়েছে। এর মধ্যে পাড়েরহাট আবাসন প্রকল্পে ৫৩টি ভূমিহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে সেখানে তারা বাস করছে। কিন্তু ওই আবাসনের প্রকল্পের সাধারণ সম্পাদক মো. আসাদুল ঘর পাওয়া একাধিক বাসিন্দাদের হুমকি দিয়ে ঘর প্রতি ৫ থেকে ১০বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ার জেলেরা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামছেন

সরকার ঘোষিত টানা ৬৫ দিনের মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞার পর উপকূলীয় জেলা পিরোজপুরের মঠবাড়িয়ার জেলেরা মাছ ধরতে সাগরে গেছে। শনিবার থেকে সাগরে যাচ্ছে মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া, সাপলেজা, তুষখালী ও মিরুখালী ইউনিয়নের জেলেরা। শনিবার ভোর থেকে জাল, ফিশিং বোটসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে সাগরে নেমে পড়েছেন। সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে উৎসব মুখর পরিবেশে এসব অঞ্চলের শতাধিক মাছঘাট থেকে বঙ্গোপসাগরে রওনা দেন জেলেরা। এদিকে, মাছ ধরাকে কেন্দ্র করে বেকার জেলেরা ফের কর্মব্যস্ত হয়ে পড়ছেন। এতে সরগরম হয়ে উঠবে মাছের আড়তগুলো।অন্যদিকে, বরফকলগুলো আরও সচল হয়ে উঠছে। গভীর সাগরে ইলিশ পাওয়ার আশায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে দলবেধেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ইটভাঙ্গা মেশিনের চাপায় শ্রমিকের মৃত্যু

পাইকগাছায় ইটভাঙ্গার মেশিন উল্টে চাপা পড়ে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার বড়দল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মিজানুর রহমান (৪০) গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের বছির মিস্ত্রির ছেলে। জানা গেছে, মিজানুর রহমানসহ আরো ৪ জন ইটভাঙ্গার মেশিন নিয়ে পার্শ্ববর্তী বড়দল এলাকায় ইট ভাঙ্গতে যাচ্ছিল। রবিবার সকাল ১০টায় শাহাপাড়া বড়দল ব্রিজ থেকে নামার সময় ইটভাঙ্গা মেশিনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ইটভাঙা টলির নিচে চাপা পড়ে মিজানুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ৪ জন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


ভান্ডারিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ জাহিদুর রহমান সুজন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে পৌর শহরের ৩নং ওয়ার্ডের ভুবনেশ্বর খাল লাগোয়া মাছ বাজার এলাকার মৃত আব্দুল আজীজ খানের ছেলে। ভান্ডারিয়া থানার এএসআই মো. আমিনুল ইসলাম জানান, শনিবার রাত ১২টার দিকে বন্দরের শের-ই-বাংলা সড়কের দশআনি পুকুর পাড়ে মাদক ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সুজনকে আটক করা হয়। এসময় আটকৃতের দেহ তল্লাশি করে লুকিয়ে রাখা ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


মঠবাড়িয়ায় দুর্ধর্ষ ডাকাত বেল্লাল সরদার গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুর্ধর্ষ ডাকাত একাধিক মামলার পলাতক আসামী বেল্লাল সরদার (৩০) গ্রেপ্তার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার খাযের ঘটিচোরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃত বেল্লাল সরদার ওই খায়ের ঘটিচোরা গ্রামের শহীদ সরদারের ছেলে। মঠবাড়িয়া থানা এস আই সজল জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পালিয়ে থাকা দুর্ধর্ষ ডাকাত একাধিক মামলার পলাতক আসামী বেল্লাল সরদার নিজ বাড়িতে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial