প্রধান সূচি

Saturday, July 24th, 2021

 

কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে তামিমা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গোসনতারা গ্রামে এই ঘটনা ঘটে। শিশু তামিমা ওই গ্রামের মো. রফিক সরদারের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলা করার সময় সে পাশের ডোবায় পড়ে যায়। দুপুর আড়াইটার দিকে তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে বের হয় এবং অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশের ডোবায় তার লাশ ভাসতে দেখেন। পরে তাকে তুলে কাউখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফা সিদ্দিকী তাকে মৃত ঘোষণা করেন।


ইন্দুরকানীতে লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করে মাদ্রাসায় সভা

চলমান কঠোর লকডাউনের মধ্যে সরকারী বিধিনিষেধ উপেক্ষা করে এবং স্বাস্থ্যবিধি না মেনে পিরোজপুরের ইন্দরকানী উপজেলায় এ কটি মাদ্রাসায় সভা করেছেন মাদ্রাসার শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা। শনিবার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পশ্চিম চরনী পত্তাশী রহিম উদ্দিন স্মৃতি দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। সভায় কোন ধরণের স্বাস্থ্যবিধি না মেনেই ওই মাদ্রাসার কমপক্ষে ১৫ জন শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য অংশ নেয়। এসময় তারা কেউই মাস্কও পড়েন নি। সকাল ৯টায় শুরু হয়ে সভা চলে দুপুর ১২টা পর্যন্ত। জানা গেছে, মাদ্রসার একটি নিয়োগ পরীক্ষা সম্পন্ন ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য উক্ত সভাবিস্তারিত পড়ুন


অটোরিক্সা চালকদের খাদ্য সহায়তা দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন ইউএনও

পিরোজপুরে লকডাউন অমান্য করে অটোরিক্সা নিয়ে রাস্তায় আসা চালকদের জরিমানা না করে খাদ্য সহায়তা দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। গতকাল শনিবার পিরোজপুর পৌরসভার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ খাদ্য সহায়তা দিয়েছেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির আহমেদ। ইউএনও’র এমন উদ্যোগ আটোচালকসহ স্থানীয়দের মধ্যে বেশ প্রভাব ফেলছে। দেশের করোনা সংক্রমণের দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে পিরোজপুর সদর উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন এলাকায় বেশ কিছু অটোরিক্সা চালক ও রিক্সা চালককে গাড়ি চালাতে দেখা যায়। ওই সব অটো গাড়ি চালকদের গাড়ি চালাতে বন্ধ রাখার জন্য ও লকডাউনে সরকারীবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ১০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়ায় ১০২ পিস ইয়বাসহ মো. বখতিয়ার শরীফ (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে ভান্ডারিয়া পৌর শহরের কলেজ মোড় এলাকার জামিরতলা গ্রামের মৃত আব্দুল কাদের শরীফের ছেলে। শুক্রবার রাত দেড়টার দিকে তাকে আটক করে থানা পুলিশ। ভান্ডারিয়া থানার এস আই মো. সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার রাত দেড়টার দিকে আটককৃতের বাড়ির রাস্তার সামনে ৪/৫ জনের একটি দল মাদক ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে বখতিয়ার হোসেনকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়। এসময় বখতিয়ার দেহ তল্লাশি করে লুকিয়ে রাখা ১০২বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial