Wednesday, July 21st, 2021
স্বরূপকাঠীতে কোরবানির গরু নিয়ে গেল চোরে …
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে কোরবানির জন্য ক্রয় করা দু’টি গরু চোরেরা নিয়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ মাহমুদকাঠি গ্রামের খলিফা বাড়ি থেকে গরু দুইটি চুরি হয়েছে। গরু দুইটি একই এলাকার মো: শহিদুল্লাহ খলিফা এবং আব্দুর রাজ্জাক নামে পৃথক দুই ব্যক্তি কোরবানির জন্য হাট থেকে কিনেছিলেন। জানাগেছে, ওই ওয়ার্ডের খলিফা বাড়ির অবসরপ্রাপ্ত চাকুরিজীবি শহিদুল্লাহ খলিফা প্রতি বছর একা একটি গরু দিয়ে কোরবানি করে আসতেন। প্রতিবারের মত তিনি এবারও কোরবানি করার জন্য ৫৮ হাজার টাকায় একটি গরু কিনেন। গরু নিয়ে বাড়িতে এসে বাড়ীর সামনে বেধে রাখেন। ওইদিনবিস্তারিত পড়ুন
নেশাগ্রস্থ ছেলেকে নিরাময় কেন্দ্রে দিলেন মা
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক নেশাগ্রস্থ ছেলেকে নিরাময় কেন্দ্রে দিলেন মা। উপজেলার মো. মনজুরুল আলম (২৫) নামের এক ছেলেকে মাদক নিরাময় কেন্দ্রে দিয়েছেন তার মা। মো. মনজুরুল আলম খুলনার ম্যানগ্রোভ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে টেক্সটাইল বিষয়ের পড়াশোনা করেছেন। তিনি উপজেলার চরাণী পত্তাশী গ্রামের মৃত মুনসুর আলী হাওলাদারের ছেলে। মঙ্গলবার দুপুরে থানা পুলিশের সহযোগিতায় তাঁকে বরিশালে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। থানা সূত্রে জানা গেছে, উপজেলা সদরের স্কুল শিক্ষক সুলতানা বেগম (৫৬) ছেলে মনজুরুল আলমকে নিয়ে বসবাস করেন। মাদকাসক্ত ছেলে প্রায়ই নেশার টাকার জন্য মায়ের সাথে ঝগড়া করেন। সোমবার বিকেল ৫টার দিকে মনজুরুলবিস্তারিত পড়ুন
