Tuesday, July 20th, 2021
দুই মাসের মধ্যে একই পরিবারে তিন মৃত্যু
কন্যা সন্তান জন্ম দিয়েই করোনার কাছে হার মানলো প্রিয়াঙ্কা
পিরোজপুর পৌর শহরের শিকারপুর এলাকার গৃহবধু প্রিয়াঙ্কা সমাদ্দার (২৬) একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়েই করোনার কাছে হেরে মৃত্যুবরণ করলেন। সোমবার রাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রিয়াঙ্কা। এর তিনদিন আগে প্রিয়াঙ্কার মা হাসি তালুকদার করোনায় আক্রান্ত হয়ে পিরোজপুরের কাউখালীর নিজ বড়িতে মারা যান। আজ মঙ্গলবার বিকেলে প্রিয়াঙ্কাকে তার বাবা-মায়ের সমাধীর পাশে সমাহিত করা হয়েছে। এদিকে, প্রিয়াঙ্কার স্বামী অগ্রণী ব্যাংক কর্মকর্তা তন্ময় সমদ্দারও করোনায় আক্রান্ত হয়েছেন। প্রিয়াঙ্কার আরও একটি ৪ বছরের কন্যা সন্তান রয়েছে। মেয়ে দুটিকে নিয়ে আত্মীয়-স্বজনরাও পড়েছেন বিপাকে। তন্ময়বিস্তারিত পড়ুন
পিরোজপুরে ৫শ’ পরিবারের মাঝে যুবলীগ নেতা লিটন সিকদারের ঈদ উপহার সামগ্রী বিতরণ
পিরোজপুরে করোনা মহামারী ও ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে হতদরিদ্র অসহায় কর্মহীন ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। পিরোজপুর জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদারের ব্যক্তিগত উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে সরকারী সোহরাওয়ার্দী কলেজ মাঠে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগবিস্তারিত পড়ুন
