প্রধান সূচি

Monday, July 19th, 2021

 

করোনার টিকা নেয়ার সর্বনিম্ন বয়স ৩০ নির্ধারণ

করোনার টিকা নেয়ার নতুন বয়সসীমা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকা নেয়ার সর্বনিম্ন বয়স ৩০ বছর নির্ধারণ করা হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৫ জুলাই করোনার টিকা নেয়ার বয়স ৩৫ বছর করা হয়। এর দুই সপ্তাহের মাথায় তা কমিয়ে ৩০ বছর করা হলো। আজ সোমবার থেকেই ৩০ বছর বয়সী বাংলাদেশি নাগরিক সুরক্ষা ওয়েবসাইটে (surokkha.gov.bd) প্রবেশ করে করোনার টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।


ক্রিষ্টাল মেধ আইস মাদকসহ আটক ইউনিয়ন আ’লীগ সেক্রেটারী মাসুম খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর

পিরোজপুরে র‌্যাবের হাতে ‘ক্রিষ্টাল মেধ আইস’সহ আটক টোনা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুম খান রাজকে দুই দিনের রিমান্ডে দিয়েছে আদালত। র‌্যাবের দায়ের করা মামলায় পুলিশ মাসুম খানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। সোমবার আদালত মামলার শুনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে। পিরোজপুর সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান জানান, মাদক মামলায় আটক মাসুম খানকে আদালত দুই দিনের রিমান্ড মন্জুর করেছে। তিনি জানান, মাসুম খান পিরোজপুরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পিরোজপুর থানায় মাদক মামলাসহ সন্ত্রাসী কার্যকলাপের একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, শনিবার রাতে বরিশাল র‌্যাব-৮বিস্তারিত পড়ুন


নাজিরপুরে অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান

পিরোজপুরের নাজিরপুরে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে দেয়া খাদ্য সামগ্রী ও শাড়ি-লুঙ্গি প্রদান করেছেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। সোমবার বিকেলে তিনি উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের নতুন রাস্তা ও শ্রীরামকাঠী ইউনিয়নের মীরেরহাটে প্রধানমন্ত্রীর দেয়া ওই উপহার সামগ্রী পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত প্রমুখ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial