প্রধান সূচি

Saturday, July 10th, 2021

 

মঠবাড়িয়ায় দুই মাদক বিক্রেতা গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদক বেচাকেনার সময় গোলাম রাব্বি (২১) ও হেলাল (১৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত রাব্বি উপজেলার কালিকাবাড়ি গ্রামে জাহিদুল ইসলামের ছেলে ও হেলাল একই গ্রামের সেলিম বেপারীর ছেলে। মঠবাড়িয়া থানার এস আই বশির আহমেদ জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিকাবাড়ি বটতলা এলাকা থেকে মাদক বেচাকেনার সময় তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে শনিবার দুপুরে আদলতে সোপর্দ করা হয়েছে।


হ্যান্ডমাইক হাতে অভিরাম ছুটে চলছেন স্বরূপকাঠীর ইউএনও

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সাধারণ মানুষকে করোনাকালীন স্বাস্থ্যবিধি মানাতে মাইক হাতে অভিরাম ছুটে চলছেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন। করোনাকালীন সকলের মধ্য সচেতনতা বাড়াতে তার ছুটে চলা যেন বিরতিহীন। সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে স্বরূপকাঠি পৌর শহরের অলিগলি থেকে ইউনিয়নের সর্বত্রই চলছে তার ছুটে চলা। করোনায় উপজেলায় মানুষের মধ্য সচেতনতা বাড়াতে হ্যান্ড মাইক হাতে কখনো দেখা যায় তাকে হাটে বাজারে, বাসষ্ট্যান্ডে কখনো বা খেয়াঘাটে। কাউকে দিচ্ছেন খাবার, কাউকে পড়িয়ে দিচ্ছেন মাস্ক। কখনো আবার কল পেয়ে খাবার নিয়ে ছুটে যাচ্ছেন অভাবী লোকের দোঁড় গোড়ায়। করোনার থেকে বাঁচতে বিধিনিষেধ পালনে আইনবিস্তারিত পড়ুন


কাউখালীতে করোনায় মারা যাওয়া নারীর গোসল করালেন ইউএনও খালেদা খাতুন রেখা

পিরোজপুরের কাউখালীর উজিয়ালখান গ্রামের এক নারী শুক্রবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। করোনার ভয়ে স্বজনেরাও লাশ ধরছেন না। প্রতিবেশীরাও কেউ এগিয়ে আসছেন না। ঘন্টার পর ঘন্টা লাশ পড়ে রয়েছে বাড়িতে। এ সংবাদটি নাড়া দেয় উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখাকে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা নিজেই উদ্যোগী হয়ে লাশের গোসল করান। আগে কখনো লাশ গোসলের অভিজ্ঞতা না থাকলেও ইতিমধ্যে শিখে নিয়েছেন নিয়মরীতি। ওই নারীর লাশের গোসল করান। তাকে সহযোগিতা করেন সেচ্ছাসেবী মাহাফুজা মিলি এবং শামীমা আক্তার। লাশবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial