প্রধান সূচি

Monday, June 28th, 2021

 

ভান্ডারিয়ার ছোট্ট স্মৃতি আজকের আলোচিত নায়িকা পরীমণি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৪নং ইকড়ি ইউনিয়নের সিংহখালী গ্রামের ছোট্ট স্মৃতি ঢাকায় বর্তমান সময়ে আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণি। তার আসল নাম শামছুন্নাহার স্মৃতি। ভান্ডারিয়ার সিংহখালী গ্রামে নানাবাড়িতে তার জন্ম। এসএসসি পরীক্ষার সনদ অনুযায়ী ১৯৯২ সালে পরিমনি (স্মৃতি) জন্ম গ্রহণ করেন। পরীমণির নানী মৃত ফাতিমা বেগম ১০৩নং দক্ষিণ সিংহখালী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বর্তমানে সরকারি) প্রধান শিক্ষিকা ছিলেন। পরীমণির প্রাথমিক শিক্ষা শুরু সেখানেই। সেই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক পরীমণির চাচাতো নানা বেলায়েত হোসেন গাজী জানান, স্মৃতি (পরীমণি) ঐ স্কুল থেকে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেয়েছিল। সিংহখালী গ্রামে পরীমণির জন্ম স্থান গাজী বাড়িতে রয়েছে সাজানো গোছানোবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ৮ জন করোনা রোগী শনাক্ত

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্য ডাক্তার, উপজেলা প্রশাসনের লোক রয়েছে। গত ২৪ ঘন্টায় নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮ জনের করোনা পজিটিভ আসে। এর আগের দিন স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফারহা এর নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, রবিবার ২১ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮ জনের করোনা পজিটিভ আসে। এছাড়া হাসপাতালের ডা. ফারহা এর নমুনা পরীক্ষায়ও করোনা পজিটিভ পাওয়াবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial