Saturday, June 26th, 2021
দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গবেষণা অপরিহার্য : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গবেষণা অপরিহার্য বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক বাস্তবায়নাধীন পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের ইনসেপশন, অগ্রগতি ও পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে প্রাণিসম্পদ খাতের ব্যাপক ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এ খাতের বর্তমান অবস্থাকে ছাড়িয়ে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। পোল্ট্রি খাতের উন্নয়ন জোরদার করার জন্য গবেষণাকে সম্প্রসারিত করতে হবে, আরো গভীরে যেতে হবে। বিজ্ঞানী ও গবেষকদের মেধাকে আরো বিকশিত করতেবিস্তারিত পড়ুন
চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আনসার সদস্যের বিরুদ্ধে
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপিতে চাকরি দেওয়ার নাম করে সবুজ আচার্য্য (৪২) নামে এক আনসার সদস্যের বিরুদ্ধে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার পূর্ব জলাবাড়ি গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে ১৬ জন নারী ও পুরুষের কাছ ৬ হাজার টাকা করে মোট ৯৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। পাশাপাশি তিনি ওই টাকা ছাড়াও ইউপি নির্বাচনকালীন ডিউটির নাম করে আরো বেশ কিছু টাকা নিয়েছেন। সবুজ আচার্য্য উপজেলা আনসার ভিডিপি অফিসের সহকারি আনসার কমান্ডার পদে দায়িত্বরত আছেন বলে ভুক্তভোগিরা জানিয়েছেন। ওই আনসার সদস্য উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৩ ওয়ার্ডের বাসিন্দা। তিনিবিস্তারিত পড়ুন
পিরোজপুরে লকডাউন মানছে না লোকজন
পিরোজপুরে জেলা পর্যায়ে ৪ পৌরসভা এলাকায় জেলা প্রশাসনের দেওয়া লকডাউন মানা হচ্ছে না। নেই লকডাউনে প্রশাসনের কোন কঠোর ভূমিকাও। সকাল থেকেই শহরে চলছে ইজিবাইক, রিক্সাসহ সকল প্রকার যানবাহন। পিরোজপুরের শহরের বেশীরভাগ দোকানপাটও খোলা রয়েছে। চলছে প্রয়োজনে-অপ্রয়োজনে মানুষের ঘোরাফেরা। মাস্কবিহীন চলফেরাসহ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানছে না লোকজন। তবে লকডাউনের প্রথম দিনে শহরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের অভিযান পরিচালনা করতে দেখা গেছে। বিশেষ করে যারা মাস্কবিহীন চলাফেরা করছে তাদের ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হচ্ছে। পিরোজপুর সদর পৌরসভাসহ জেলার স্বরূপকাঠী, ভান্ডারিয়া এবং মঠবাড়িয়া পৌরসভা এ ৪টি পৌরসভা এলাকায় শনিবার সকাল থেকে ৭বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ট্রাক্টর চালককে হত্যার অভিযোগ ॥ মামলা দায়ের
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার পূর্ব জলাবাড়ি গ্রামের ট্রাক্টর চালক সুব্রত মিস্ত্রী ( ৪০) নামে এক ট্রাক্টর চালককে হত্যার অভিযোগে থানায় মামলা করেছে তার স্ত্রী নিপা মিস্ত্রী। শুক্রবার রাতে নিপা মিস্ত্রী বাদী হয়ে দুইজন নামীয় এবং ৫/৬জন অজ্ঞাতনামাকে আসামী করে মামলা দায়ের করেন। শনিবার নিহত সুব্রত’র বাড়ি গেলে নিপা মিস্ত্রী অভিযোগ করেন, তার স্বামী সুব্রত’র ট্রাক্টরের অংশীদার দিনেশ মন্ডলের বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৩ হাজার টাকা গোপনে তুলে নেয়ার ঘটনায় দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় দিনেশ মন্ডল ওই এলাকার পবিত্র বড়াল রশোকে নিয়ে সুব্রতকে টাকা দেয়ার জন্য চাপ সৃষ্টি করে।বিস্তারিত পড়ুন
