Saturday, June 12th, 2021
শেখ হাসিনার সরকারের আমলে কোন মানুষ গৃহহীন থাকবে না : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সর্বদা গৃহহীন ও ক্ষুধার্ত মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তার অঙ্গীকার এ দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। নদী ভাঙনের শিকার হয়ে যারা গৃহহারা হয়েছেন বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে সেসব পরিবারকে পুর্নবাসনের ব্যবস্থা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার ভূমিহীন ও দরিদ্র পরিবারকে ঘর উপহার দিচ্ছেন। শনিবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ইন্দুরহাট সংলগ্ন সন্ধ্যা নদীর ভাঙন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলানো কাজের উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাবিস্তারিত পড়ুন
মোংলা করোনায় হাসপাতালে তিনদিনে মারা গেছেন ৪ জন
শুক্রবারও মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৬টায় করোনা আক্রান্ত মো. আলম (৬০)কে হাসপাতালে ভর্তি করান তার পরিবার। ভর্তির ঘন্টা খানেক পর হাসপাতালে মারা যান তিনি। তিনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি পৌর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক ডা. মৌসুমী আফরোজা মৌ। এর আগে করোনা আক্রান্ত হয়ে এ হাসপাতালে বৃহস্পতিবার দুইজন ও বুধবার একজনের মৃত্যু হয়। এ নিয়ে তিন দিনে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত এক সপ্তাহে করোনা আক্রান্তবিস্তারিত পড়ুন
পাইকগাছায় হলুদ আবাদে ব্যস্ত কৃষক
পাইকগাছায় হলুদের আবাদ পুরাদমে শুরু হয়েছে। তীব্র তাপদহনের মধ্যে চাষীরা হলুদের বীজ রোপনে ব্যস্ত সময় পার করছে। তবে বর্তমানে মাঝে মাঝে ভারি বৃষ্টি হওয়ায় জমি প্রস্তুত করতে না পারায় হলুদ আবাদে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১২৫ হেক্টর জমিতে হলুদের আবাদ হচ্ছে। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়ুলীতে হলুদ চাষের উপযুক্ত জমি রয়েছে। এসব ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঁচু জমি ও হালকা ছায়াযুক্ত জমিতে হলুদের বীজ রোপন চলছে। হলুদ চাষের জন্য উঁচু জমি ও হালকা ছায়াযুক্ত জায়গায় হলুদ চাষবিস্তারিত পড়ুন
