Sunday, June 6th, 2021
পিরোজপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিরোজপুরে ভূমি সেবা সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার পিরোজপুর সদর উপজেলা ভূমি অফিসে দুপুর ১টায় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন আনুষ্ঠানিকভাবে এ ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. হুমায়ুন কবীর, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস, স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ, ইউনিয়ন ভূমি অফিস এবং পৌর ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে পিরোজপুরের জেলা প্রশাসন আয়োজিত ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সকাল ১১টায় অনুষ্ঠিত ভার্চ্যুয়ালী আলোচনায় অংশ নেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলীবিস্তারিত পড়ুন
