Monday, May 17th, 2021
হানিফ খানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হানিফ খানসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শহরের টাউন ক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিলাস চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন স্বপন মল্লিকের সভাপতিত্বে এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলাবিস্তারিত পড়ুন
