প্রধান সূচি

Sunday, April 25th, 2021

 

পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধকল্পে পিরোজপুরে জনসাধারনের জন্য স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে পিরোজপুর জেলা পরিষদ। রবিবার জেলা পরিষদের সভাকক্ষে সীমিত পরিষরে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সরকারী দপ্তর, বেসরকারী প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের হাতে এসব স্বাস্থ্য সুরক্ষা উপকরণ তুলে দেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা বেগম, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান চান মিয়া মাঝি। সভায় সরকারী-বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, পৌরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে স্বেচ্ছাশ্রমে কৃষকের পাকা ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা

জমিতে এখন পাকা ধানের সমাহার। বর্তমানে ধান কাটার মৌসুমে করোনার কারণে শ্রমিক সংকটে এসব ধান কেটে বাড়ি নিতে পারছেন না অসহায় কৃষক। এমনই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছসেবক লীগ পিরোজপুরের নেতৃবৃন্দ।রবিবার পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠি গ্রামের দরিদ্র কৃষক রতন ঢালীর এক বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিল জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম শিকদার, গোপাল বসু, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শেখ হাসান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে কৃষকদের ধান কাটার সহযোগিতা করেন। কৃষক রতন ঢালীবিস্তারিত পড়ুন


কাউখালীতে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

পিরোজপুরের কাউখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে মরিয়ম খানম ওরফে সেলিনা (২৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সেলিনা সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাঠী গ্রামের অহিদুল ইসলাম মাঝীর স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দু’ সন্তানের জননী মরিয়ম খানম ওরফে সেলিনার সাথে দীর্ঘদিন ধরে স্বামী অহিদুল মাঝীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ চলে আসছিল। এ নিয়ে রবিবার ভোরে সবার অজান্তে বিষপান করে সেলিনা। পরে পরিবারের লোকজন টের পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial