Sunday, April 18th, 2021
লকডাউনে কঠোর অবস্থানে পিরোজপুর পুলিশ
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে পিরোজপুরে চলছে কঠোর লকডাউন। লকডাউনের ৫ম দিনেও আজ রবিবার সড়কে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ ও মানুষের অহেতুক বাইরে ঘোরাফেরা নিয়ন্ত্রণে করতে কাজ করছে পুলিশ। তবে লকডাউনের আগের ৪ দিনের তুলনায় আজ সড়কে যানবাহন ও মানুষের ভিড় ছিল তুলনামূলক কম। শহরের বিভিন্ন সড়কের যেসব স্থানে পুলিশের চেকপোস্ট রয়েছে সেগুলোতেও কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে। খুব জরুরি কাজ ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছেন না। পুলিশও তার দায়িত্ব পালনে তৎপর রয়েছে। যানবাহন তল্লাশী করাসহ মুভমেন্ট পাস আছে কিনা তা খতিয়ে দেখছেন। তবে ক্ষেত্র বিশেষে জরুরি প্রয়োজনে কিছু মানুষকে চলাচলবিস্তারিত পড়ুন
লকডাউনে পিরোজপুরে বেড়েছে সবজির দাম
লকডাউন শরু হওয়ার পর থেকে পিরোজপুরের বাজারে সবজিসহ বিভিন্ন পণ্যের দাম দিন দিন বেড়েই চলছে। এরমধ্যে বেগুনের দাম গিয়ে দাঁড়িয়েছে কেজি প্রতি ৭০ টাকায়। এছাড়া সপ্তাহের ব্যবধানে অন্যান্য সবজির পাশাপাশি দাম বেড়েছে আদা, পেঁয়াজেরও। তবে মুরগির দাম কমেছে। অপরদিকে অপরিবর্তীত রয়েছে ডিম, ভোজ্য তেল, চালসহ অন্যান্য পণ্যের দাম। রবিবার সকালে পিরোজপুর বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে। পিরোজপুর জেলা শহরের পৌরবাজারে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, গাজর ৩০ থেকে ৪০ টাকা, শিম ৩০ থেকে ৪০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়শ ৫০ থেকেবিস্তারিত পড়ুন
