Monday, April 5th, 2021
স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দেশে-বিদেশে রুখে দাঁড়াতে হবে : শ ম রেজাউল করিম
স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দেশে-বিদেশে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। সোমবার রাতে রাজধানীর বেইলী রোডের সরকারি বাসভবন থেকে জার্মান আওয়ামী লীগ আয়োজিত ‘ইসলামে উগ্রবাদের স্থান নেই, ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করুন’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। এসময় তিনি বলেন, ১৯৪৭ সালে দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ভুলভাবে সৃষ্ট রাষ্ট্রের মৃত্যুবীজ অঙ্কুরেই বপন হয়েছিল। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোন রাষ্ট্র ব্যবস্থা যে স্থায়ী হতে পারে না, তা সে সময় দ্রুত প্রমাণ হতে শুরু হয়েছিল। সে কারনে ভাষার ভিত্তিতে ‘বাঙালিবিস্তারিত পড়ুন
পিরোজপুরে লকডাউন কার্যকর করতে প্রশাসন কঠোর ভূমিকায়
সারা দেশের ন্যায় পিরোজপুরে ৭ দিনের লকডাউন শুরু হয়েছে। সরকারী ঘোষণা মোতাবেক ওষুধ, খাবারের দোকান, নিত্য প্রয়োজনীয়সহ নির্ধারিত ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া বাকী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। লকডাউন কার্যকর করতে মাঠে প্রশাসন তদারকি ভূমিকা ছিল চোখে পরার মত। সোমবার প্রথম দিনে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এর নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং জেলা পুলিশের কর্মকর্তারা লকডাউন কার্যকর করতে মাঠ পর্যায়ে কাজ করে চলছেন। এদিকে, জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় লকডাউন চলাকালে ইউএনও মো. মোশারেফ হোসেন, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি)বিস্তারিত পড়ুন
