Tuesday, March 30th, 2021
স্বরূপকাঠীতে গোডাউন থেকে ৩৬ বস্তা চাল গায়েব
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার জলাবাড়ী ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে জেলেদের জন্য বিতরণ করা চাল থেকে ৩৬ বস্তা (প্রায় ১১শ’ কেজি) চাল গায়েব হয়ে গেছে। মঙ্গলবার সকালে চাল বিতরণ করতে গিয়ে মৎস্য বিভাগের ফিরোজ আহমেদ আহমদ ও ট্যাগ অফিসার মো. নুরুন্নবী সাড়ে ৩৬ বস্তা চাল কম পান। এ নিয়ে জেলেদের মধ্যে উত্তেজনা দেখা দিলে চাল বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়। ইউপি চেয়ারম্যান, ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও গ্রাম পুলিশের সাথে কথা বলে ভিন্নি ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। সরেজমিনে জানা গেছে, জলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিসবিস্তারিত পড়ুন
স্বাধীনতা বিরোধী প্রেতাত্বাদের এই বাংলাদেশে উত্থান ঘটতে দেওয়া হবে না : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধী প্রেতাত্বাদের এই বাংলাদেশে উত্থান ঘটতে দেওয়া হবে না। ১৯৭১ এর রাজাকাররা কেউ হেফাজত নামে, কেউ নেজামে ইসলাম নামে, কেউ মুসলীম লীগ নামে নতুন করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তিনি বলেন, ইসলাম ধর্ম সহিংসতায় বিশ্বাস করে না, সন্ত্রাসকে পছন্দ করে না, জঙ্গীবাদে বিশ্বাস করে না। মহানবী রাসুলুল্লাহ (সা.) ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। কারো উপর জুলুম না করতে বলেছেন, ফেৎনা-ফেসাদ সৃষ্টি না করার জন্য বলেছেন। তিনি বলেছেন এগুলো যুদ্ধের চেয়ে বড় অপরাধ। কিন্তু ইসলামের নামধারী কিছু উচ্ছৃঙ্খল, সাম্প্রদায়িকবিস্তারিত পড়ুন
