Monday, March 22nd, 2021
রামপালে শিক্ষার্থীকে ফ্যানের সাথে ঝুলিয়ে মারধর ॥ শিক্ষক গ্রেফতার
বাগেরহাটের রামপালে শিক্ষার্থীকে ফ্যানের সাথে বেধে মারধরের মামলায় সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি (৩০) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে রামপাল উপজেলার শ্রিফলতলা উত্তরপাড়া হাজী আরিফ কেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসা এলাকা থেকে ওই শিক্ষককে আটক করে রামপাল থানা পুলিশ। এর আগে সন্ধ্যায় মারধরের শিকার শিক্ষার্থী মো. শুকুর শেখের পিতা মো. মনি শেখ বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। আহত শিক্ষার্থী মো. শুকুর শেখ (১১) শ্রিফলতলা উত্তরপাড়া হাজী আরিফ কেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসার নজরানা (দেখে দেখে কোরআন পড়া) বিভাগের শিক্ষার্থী এবং রামপাল উপজেলা গাববুনিয়া গ্রামের মনি শেখের ছেলে গ্রেফতারবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ব্রীজ ভেঙ্গে ট্রাক খালে ॥ যানবাহন চলাচল ব্যাহত
বাগেরহাটের মোল্লাহাটে বেইলি ব্রীজ ভেঙ্গে বালু বোঝাই একটি ট্রাক খালের মধ্যে পড়ার ঘটনা ঘটেছে। সোমবার ভোরে বাগেরহাট-মোল্লাহাট পুরাতন সড়কের মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাতি এলাকায় মরা চিত্রা নদীর উপরে নির্মিত বেইলি ব্রীজ ভেঙ্গে এই দুর্ঘটনা ঘটে। এতে ওই ব্রীজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানান, সোমবার ভোর ৪টার সময় একটি বিকট শব্দে আমাদের ঘুম ভেঙ্গে যায়। উঠে এসে দেখি ব্রীজ ভেঙ্গে একটি ট্রাক খালের মধ্যে পড়ে গেছে। ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ওই এলাকা থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরে আমরা পুলিশকে খবর দিয়েছি। মোল্লাহাট থানারবিস্তারিত পড়ুন
